Bengal Liberty, কলকাতা ২২ ফেব্রুয়ারী ২০২৬ :
শনিবারের আইএসএল(East Bengal Vs Sporting Club Delhi) ম্যাচে আবারও জয় তুলে নিল অস্কারের ছেলেরা। খুব সহজেই হারিয়ে দিল দিল্লিকে। অনায়াসেই ৪ গোল খেল দিল্লি বাহিনী। সমর্থকদের মুখে চওড়া হাসি। আইএসএলের ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গল পর পর দুটি ম্যাচ জয় তুলে নিল। প্রথম ম্যাচে নর্থ-ইস্টকে ৩-০ গোলে হারিয়েছিল, দ্বিতীয় ম্যাচে গোলের ব্যবধান এক ধাপ বাড়িয়ে ৪-১ গোলে জয় পেল। কিন্তু মাঝেমধ্যেই খেলার ছন্দ হারিয়ে ফেলছে ইস্টবেঙ্গল। কিছু সহজ গোলের সুযোগ নষ্ট করেছে তারা, নইলে ব্যবধান আরও বাড়ত বলে দাবি ইস্টবেঙ্গল সমর্থকদের। পরের ম্যাচ জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের হালহকিকত(East Bengal Vs Sporting Club Delhi):
ম্যাচ জিতলেও প্রথম দুই মিনিটএ গোল আটকে দেয় বিপক্ষ গোলকিপার। তারপরেই গোল দিয়ে দেয় দিল্লি। সেই খুশি বেশিক্ষণ থাকেনি, তিন মিনিটেই গোল শোধ করে দেয় ইস্টবেঙ্গল। ১২ মিনিটে আবারও গোল ইস্টবেঙ্গলের। ২-১ গোলে এগিয়ে গিয়েও আর কোনো আক্রমণ করতে পারছিল না ইস্টবেঙ্গল; একটু ঢিলেমি দেখা গেল ম্যাচের মধ্যে। আবারও গোলের সুযোগ তৈরি করতে চেষ্টা করেন ৪৫ মিনিটের পর। দ্বিতীয়ার্ধে খেলার গতি একটু ধীর হয়ে গিয়েছিল। দিল্লি চড়ে খেলছিল, কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় দিল্লির ছেলেরা। ম্যাচের শেষ মুহূর্তে চমক দেন মিগুয়েল; এক দুর্দান্ত গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন। ম্যাচের শেষে খুশি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবে মাঝমাঠে আরও দখল চাই—স্পষ্ট বার্তা কোচ অস্কার ব্রুজোনের।
আরও খবর

Tuned in to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji’s Mann Ki Baat along with @BJP4Bengal Mahila Morcha Karyakartas at Nandigram.
Today, Hon’ble PM hailed the AI Impact Summit 2026 as a global turning point for AI usage, showcasing India’s capabilities in human-centric AI… pic.twitter.com/YoqDzaBCJM— Suvendu Adhikari (@SuvenduWB) February 22, 2026
পরের ম্যাচ কড়া প্রতিপক্ষ(East Bengal Vs Sporting Club Delhi):
ইস্টবেঙ্গলের পরের ম্যাচগুলি বেশ কঠিন হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। ২৭ ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতে জামশেদপুরও খুব ভালো ছন্দে আছে। তারপরের ম্যাচেই ইস্টবেঙ্গল মুখোমুখি হবে গোয়ার। একটি জয় ও একটি ড্র করে গোয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৩ নম্বর অবস্থানে আছে। এখন দেখার বিষয়, ইস্টবেঙ্গল কি পরের ম্যাচগুলিতেও পুরো পয়েন্ট পকেটে পুরতে পারে, নাকি শূন্য হাতেই ফিরতে হবে লাল-হলুদের ছেলেদের—সেটা সময়ই বলবে।


