Bhangar Violence
Bengal Liberty:
তৃণমূল বিধায়ক শওকত মোল্লার(Bhangar Violence) গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর অভিযোগ ISF-এর বিরুদ্ধে। পাল্টা, নওশাদ সিদ্দিকীর দাবি, ভোট আগে আসছে। শওকতের সিকিউরিটি বাড়াতে হবে। নিজেকে দেখাতে হবে তিনি কি করছেন, তাই এই অভিযোগ।

কি ঘটেছিল?(Bhangar Violence)
শনিবার সন্ধ্যায় পোলেরহাটে, থানার অদূরেই শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় বিধায়কের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শওকত মোল্লার অভিযোগ তাঁকে সরিয়ে দিয়ে ISF চক্রান্ত করছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।
ঘটনার পর থেকেই পোলেরহাট এলাকায় উত্তেজনা প্রবল। বোমা, গুলি চালানো পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম-সহ কয়েক জনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। দলীয় বৈঠক চলাকালীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রথমে খইরুল ইসলাম-সহ অনেককেই মারধর করে দুষ্কৃতীরা। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সেই ঘটনার অভিযোগ জানাতে থানায় যান শওকত।সেখান থেকে ফেরার সময় এই ঘটনা।

বিধায়কের কথায়(Bhangar Violence),
তাঁর গাড়ি এগিয়ে গেলেও পিছনের গাড়িতে বোমা লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে। জেড ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও এই হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে তোলা হলে তারা স্বীকার করে নেয় যে, প্রত্যেকেই ISF সমর্থক।
Suvendu Adhikari ‘জিহাদি মডেল’-এর অভিযোগে তোপ দাগলেন | Bengal Liberty | BJP West Bengal @SuvenduWB #suvenduadhikari #bjpwestbengal #bjpnews #westbengalnews #bengalliberty pic.twitter.com/AFFlzQPI7a
— Bengal Liberty (@bengalliberty1) February 22, 2026
পাল্টা নওশাদ বলছেন, ‘ISF-এর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। ISF সাজিয়ে গ্রেফতার করিয়ে আমাদের বদনাম করছে তৃণমূল। শওকত নিজে মাইলেজ পাওয়ার জন্য এই নাটক করছেন।’
রাজনৈতিক মহলের মতে, শওকত মোল্লার এই মুহূর্তে বিরোধী লবি কাইজার, আরাবুল। তাঁরাও এই ঘটনার নেপথ্যে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
