PHE Contractor Protest
Bengal Liberty: আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে চলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদাররা সংশ্লিষ্ট সমস্যা থেকে বেরিয়ে আসতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (PHE Contractor Protest) চিঠি দিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা বকেয়া অর্থ পাচ্ছেন না। ‘জল জীবন মিশন’-এর কাজ করতে মাত্রাতিরিক্ত বিনিয়োগ করে আজ শত-শত ঠিকাদার আর্থিক সমস্যায় পড়েছেন। সেই সূত্রে PHE (E/M) CA-র তরফে প্রতিবাদও করা হয়েছে (PHE Contractor Protest)।
সংগঠনের অভিযোগ (PHE Contractor Protest)

PHE (E/M) CA-র সভাপতি শ্যামল সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ ও সুব্রত দাসের বক্তব্য, আমরা অবিলম্বে বকেয়া অর্থ মেটানোর জন্য কেন্দ্রীয় এবং রাজ্যের কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। ইতিমধ্যে, প্রাপ্য অর্থের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছেও চিঠি দিয়েছি। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই মর্মে চিঠি জমা পড়েছে (PHE Contractor Protest)।
আরও পড়ুন (PHE Contractor Protest)
বকেয়া DA (DA Verdict) পরিশোধের নির্দেশের পর পদযাত্রা সরকারি কর্মচারী ও শিক্ষকদের,বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ দ্রুত প্রদান করার দাবিতেই কর্মসূচি
DA Contempt Case in Supreme Court : বকেয়া ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে! আদালত অবমাননার পথে সরকারি কর্মীরা
প্রসঙ্গত, এই দাবিকে সামনে রেখে সংগঠনের তরফে বিক্ষোভ প্রদর্শনও করা হয়েছে। ঠিকাকর্মীদের অভিযোগ, আর্থিক দুরাবস্থায় এই মুহূর্তে কাউকে পাশে পাচ্ছি না। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বকেয়া না-মিটলে পরবর্তীতে সমস্যা আরও তীব্র হবে (PHE Contractor Protest)।
