SIR Final Electoral Roll 2026
SIR Final Electoral Roll 2026

SIR WB Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশেই চমক! উত্তর কলকাতা, বাঁকুড়া, নদিয়ায় এক ধাক্কায় বাদ হাজার-হাজার নাম!

Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, কলকাতা: দীর্ঘ জল্পনা, টালবাহানা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ, শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন দুপুরের পর থেকেই ধাপে ধাপে অনলাইনে প্রকাশ পাবে বিভিন্ন জেলার তালিকা। তবে ইতিমধ্যেই অধিকাংশ জেলায় SIR-এর চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে যাচ্ছে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে তালিকা প্রকাশ পাবে (SIR WB Final Voter List 2026)।

তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামনে আসতে শুরু করেছে চমকে দেওয়া সব তথ্য, কোথাও বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ।

কমিশন সূত্রে জানা গেছে, আপাতত আংশিকভাবে তালিকা প্রকাশ করা হয়েছে এবং ধাপে ধাপে রাজ্যের সব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলছে। তবে ইতিমধ্যেই উত্তর কলকাতা এবং বাঁকুড়া জেলা নিয়ে বড় তথ্য সামনে এসেছে।

উত্তর কলকাতা, বাঁকুড়া, নদিয়ায় কত বাদ (SIR WB Final Voter List 2026)?

SIR WB Final Voter List 2026
SIR WB Final Voter List 2026

প্রাথমিক তথ্য অনুযায়ী, খসড়া তালিকার পর অফলাইনে প্রকাশ পাওয়া চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে উত্তর কলকাতায় আরও প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে, বাঁকুড়া জেলায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে খবর। কোচবিহারেও অফলাইনে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নদিয়ায় বাদ যাচ্ছে ষাট হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে (SIR WB Final Voter List 2026)।

এই তথ্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। অনেকেই এখন অনলাইনে নিজেদের নাম যাচাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ ধাপে ধাপে বাকি জেলার তালিকাও প্রকাশিত হবে এবং তাতেই স্পষ্ট হবে রাজ্যজুড়ে কতজন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

আরও পড়ুন (SIR WB Final Voter List 2026)?

SIR Final Roll 2026 WB: দুপুরেই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬, তালিকায় আছে তো আপনার নাম? দেখুন কীভাবে খুঁজবেন মুহূর্তেই

SIR Case Supreme Court: SIR ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে মমতা! বারবার মামলা তুলে ‘প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা’, রাজ্যকে কড়া বার্তা শীর্ষ আদালতের

কী জানাল কমিশন (SIR WB Final Voter List 2026)?

SIR WB Final Voter List 2026
SIR WB Final Voter List 2026

এদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, জেলায় প্রিন্টিংয়ের কাজ শেষ না হওয়ার দরুন এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। তালিকা প্রকাশের প্রক্রিয়া এখনও চলছে, দুপুর ২ টোর মধ্যে তালিকা প্রকাশ পাবে। ভোটারদের নিজেদের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সিইও দফতরে সামনে বাড়ানো হয়েছে পর্যাপ্ত পুলিশ ফোর্স (SIR WB Final Voter List 2026)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury