WB SIR Final Voter List 2026
WB SIR Final Voter List 2026

SIR Final Roll 2026 WB: দুপুরেই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬, তালিকায় আছে তো আপনার নাম? দেখুন কীভাবে খুঁজবেন মুহূর্তেই

Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, কলকাতা: পরীক্ষার পর ফলাফল বেরোনোর সময় ঠিক যেরকম দুরুদুরু বক্ষে অপেক্ষা করে পরীক্ষার্থীরা, আজ সেই দিন যখন পশ্চিমবঙ্গবাসীরা সকলেই পরীক্ষার্থী তা বলাই বাহুল্য। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। অবশেষে আজ, ২৮ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Roll 2026 WB)। সকাল থেকেই দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ ভোটার। নিজের নাম তালিকায় আছে তো? যদিও শুরু থেকেই আশ্বাস দিয়ে এসেছে জাতীয় নির্বাচন কমিশন।

কখন প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Roll 2026 WB)?

কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার দুপুর ১২টার পর থেকে অনলাইনে দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা। দুপুরের মধ্যেই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এরপর থেকেই ভোটাররা নিজের নাম যাচাই করতে পারবেন।

কীভাবে দেখবেন আপনার নাম (SIR Final Roll 2026 WB)?

SIR Final Roll 2026 WB
SIR Final Roll 2026 WB

২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পেতে খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

ECINET মোবাইল অ্যাপ থেকে voters.eci.gov.in-এ লগ ইন করুন। এরপর ceowestbengal.wb.gov.in এ ক্লিক করুন। আপনার ভোটকেন্দ্রে যান আপনার BLO-এর সঙ্গে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬: voters.eci.gov.in-এ আপনার নাম কীভাবে খুঁজে পাবেন তা এখানে দেওয়া হল।

ECI-এর অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in দেখুন। ‘পরিষেবা’ বিভাগের অধীনে ‘ভোটার তালিকা ডাউনলোড করুন’ এ ক্লিক করুন। স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। পোর্টালে  রাজ্যের জায়গায় পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন। সংশোধনের বছর – ২০২৬। রোলের ধরন – SIR চূড়ান্ত রোল ২০২৬ বেছে নিন। এরপর প্রয়োজন অনুসারে জেলা, বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং ভাষা বেছে নিন। তারপর ক্যাপচা কোডটি লিখুন। এবার তালিকা থেকে আপনার ভোটকেন্দ্রের নামটি বেছে নিন এবং ভোটার তালিকা পেতে নির্বাচিত PDF ডাউনলোড করুন।

আরও পড়ুন (SIR Final Roll 2026 WB)-

SIR Case Supreme Court: SIR ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে মমতা! বারবার মামলা তুলে ‘প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা’, রাজ্যকে কড়া বার্তা শীর্ষ আদালতের

HC Seeks 200 Judges for SIR: নির্বাচনী স্বচ্ছতায় নজিরবিহীন পদক্ষেপ, ঝাড়খণ্ড-ওড়িশা থেকে ২০০ বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

এর পাশাপাশি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছেও পাঠানো হবে কপি। সব মহকুমা শাসকের দফতর ও ব্লক স্তরের অফিসেও রাখা থাকবে ভোটার তালিকা (SIR Final Roll 2026 WB) ।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury