Howrah Shootout Case CID
Howrah Shootout Case CID

Howrah Shootout Case CID: হাওড়া শ্যুটআউট-কাণ্ডে তদন্তভার নিল সিআইডি, উদ্ধার জোড়া আগ্নেয়াস্ত্র, হারুন-রোহিতকে খুঁজে পেল তদন্তকারীরা?

Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, হাওড়া: হাওড়ার পিলখানায় ভোরের আবছা আলোতে প্রোমোটার খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনার চার দিন কেটে গেলেও মূল অভিযুক্তরা অধরা থাকায় এবার এই মামলার তদন্তভার সরাসরি নিজেদের হাতে নিল সিআইডি (CID)। আজ, শনিবার দুপুরে সিআইডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তের কাজ শুরু করে। তবে এখনও মূল অভিযুক্ত হারুন খান এবং তাঁর সহযোগী রোহিত হোসেনের খোঁজ মেলেনি। খোঁজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

কী ঘটনা (Howrah Shootout Case CID)?

Howrah Shootout Case CID
Howrah Shootout Case CID

ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে উত্তর হাওড়ার প্রকাশ্য গুলিকাণ্ড। ভোরের আবছা আলোতে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুন, আর সেই ঘটনার পরই সামনে আসছে শাসকদলের সঙ্গে মূল অভিযুক্তের ঘনিষ্ঠতার প্রমাণ। উত্তর হাওড়ার হাওড়া গোলাবাড়ির পিলখানা এলাকায় ২৭ বছর বয়সি প্রোমোটার শফিক খানকে (Howrah Shootout Case CID) নৃশংসভাবে খুনের ঘটনায় তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় সরাসরি যুক্ত না থাকলেও, খুনিদের সাহায্য করার অভিযোগে কলকাতা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে যাঁদের সরাসরি গুলি চালাতে দেখা গিয়েছে, সেই মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন এখনও অধরা।

কলকাতা থেকে গ্রেফতার ৩ (Howrah Shootout Case CID)

Howrah Shootout Case CID (3 Arrested in Howrah Shootout Case)
Howrah Shootout Case CID (3 Arrested in Howrah Shootout Case)

গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার গভীর রাতে কলকাতার জোড়াসাঁকো ও বড়বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল, যিনি কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা, ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেন, যারা বউবাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, পিলখানায় খুনের পর অভিযুক্তরা জোড়াসাঁকো এলাকায় বিলালের বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে পালাতে সাহায্য করেছিলেন এই তিন অভিযুক্ত। ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে এদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের অবস্থান জানার চেষ্টা করে পুলিশ।

আরও পড়ুন (Howrah Shootout Case CID)-

3 Arrested in Howrah Shootout Case: হাওড়া শ্যুটআউট-কাণ্ডে গ্রেফতার ৩, মূল অভিযুক্ত হারুন-রোহিতকে খুঁজে পেল পুলিশ?

Howrah Shootout Case: হাওড়ায় গুলি করে খুন, খবর করতে গিয়ে সাংবাদিক রক্তাক্ত! “আইনের শাসন নয় শাসকের ছায়া চলে?” কটাক্ষ শুভেন্দু অধিকারীর

তদন্তে বড় সাফল্য (Howrah Shootout Case CID)

Howrah Shootout Case CID
Howrah Shootout Case CID

স্থানীয় পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার সিআইডি তদন্তের দাবি জানিয়েছিল। পরিবারের সেই আর্জি মেনে নিয়ে গতকাল, শুক্রবার রাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে কেস ডায়েরি সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তভার হাতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিআইডি ও হাওড়া সিটি পুলিশ যৌথ অভিযানে বড় সাফল্য পেল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনকে জেরা করে গতকাল, শুক্রবার গভীর রাতে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, এই অস্ত্রগুলি দিয়েই গত বুধবার ভোরে শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল।

দুই পলাতক মূল অভিযুক্তদের খোঁজে রয়েছে পুলিশ। এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন সিআইডি-র ডিআইজি ইন্দ্র চক্রবর্তী। তিনি এবং অন্যান্য আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে করে নিহতের পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury