Egra Doctor Assault
Bengal Liberty: ‘শাহজাহানকে জেলের ভিতর পচিয়ে রাখব। ওরা অত্যাচার শুরু করলে প্রথমে আমায় পাবেন। এটা অস্তিত্ব রক্ষার লড়াই।’― আজ, সোমবার সন্দেশখালির পরিবর্তন যাত্রা থেকে এমন-ই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Threat Against Shahjahan)।
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালিবাসীর উদ্দেশে বলেন, ‘‘এখানে আন্দোলনে পর লোকসভা নির্বাচন হয়। ৭,৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছিলেন সন্দেশখালির ভোটাররা। এবার বিধানসভার ভোটটাও আমি করাব। ২৯৪টা আসনের মধ্যে আমি প্রথমেই বলছি, সন্দেশখালী থেকে ২০,০০০ রেকর্ড ভোটে জিতবে বিজেপি। এখানে ৫টা দ্বীপে কোথায় কি করতে হবে, আমি জানি।’’
বসিরহাটে জনবিন্যাস নিয়ে সরব শুভেন্দু (Suvendu Threat Against Shahjahan)

এদিনের সভা থেকে SIR নিয়ে শুভেন্দুর বক্তব্যে, ‘‘ব্রেকফাস্টে গিয়েছে ৫৮ লক্ষ। লাঞ্চে ৭ লক্ষ। ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যাবে। একটাও থাকবে না। সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। ৫৫০ কিলোমিটার কাঁটাতার দেব। তারপর বাংলাদেশে পাঠিয়ে দেব। যেদিক থেকে এসেছিস, পালিয়ে যা। একইসঙ্গে হিন্দু শরণার্থী যারা আছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে CAA-র মাধ্যমে।’’
আরও পড়ুন (Suvendu Threat Against Shahjahan)-
Mamata Bhowanipore Voter List 2026: মমতার গড়ে ভোটার তালিকায় বড় ছাঁটাই! ভবানীপুরে ৪৭ হাজারের বেশি বাদ, শুভেন্দুর নন্দীগ্রামে বাদের অঙ্ক কত?
WBIDC fund misuse allegation: সুপ্রিম কোর্ট নির্দেশিত বৈঠকে ‘অননুমোদিত’ উপস্থিতি? প্রশ্নের মুখে মনোজ পন্ত! প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র সন্দেশখালি বিধানসভায় বিজেপি জয় পেয়েছে। বিশেষ করে সন্দেশখালির বাসিন্দাদের বক্তব্য, শাহজাহানের অত্যাচার না-থাকার জেরে সন্দেশখালি কেন্দ্র বিজেপির হাতে গিয়েছে। এবারও তার পুনরাবৃত্তি ঘটবে। এই আবহে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ (Suvendu Threat Against Shahjahan)।
