Central Force deployment plan
Bengal Liberty, Kolkata:
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) দুই দফায় মোতায়েন করা হয়েছে (Central Force deployment plan)। প্রথম দফায় ২৪০ এবং দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। নীচে জেলা অনুযায়ী মোট কত কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল (Central Force deployment plan)
উত্তরবঙ্গের একাধিক জেলা আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হওয়ায় সেখানে উল্লেখযোগ্য বাহিনী মোতায়েন করা হয়েছে। দার্জিলিং – ১১,শিলিগুড়ি পুলিশ কমিশনারেট – ৫, কালিম্পং – ৪, কোচবিহার – ১৫, আলিপুরদুয়ার – ৭, জলপাইগুড়ি – ১০, ইসলামপুর পুলিশ জেলা – ৯, রায়গঞ্জ পুলিশ জেলা – ১০, দক্ষিণ দিনাজপুর – ১০, মালদা – ১৮

উত্তর ও মধ্যবঙ্গ(Central Force deployment plan)
মুর্শিদাবাদ পুলিশ জেলা – ২০
জঙ্গিপুর পুলিশ জেলা – ১৫
কৃষ্ণনগর পুলিশ জেলা – ১৩
রানাঘাট পুলিশ জেলা – ৯

হাওড়া–হুগলি ও কলকাতা সংলগ্ন এলাকা (Central Force deployment plan)
হাওড়া পুলিশ কমিশনারেট – ১০
হাওড়া গ্রামীণ – ১১
হুগলি (গ্রামীণ) – ১৬
চন্দননগর পুলিশ কমিশনারেট – ১১
কলকাতা – ৩০
বারাসত পুলিশ জেলা – ১১
বনগাঁ পুলিশ জেলা – ৬
বসিরহাট পুলিশ জেলা – ১৭
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট – ১৯
বিধাননগর পুলিশ কমিশনারেট – ৫

দক্ষিণবঙ্গ (Central Force deployment plan)
বারুইপুর পুলিশ জেলা – ১৩
ডায়মন্ড হারবার পুলিশ জেলা – ১১
সুন্দরবন পুলিশ জেলা – ৯
পূর্ব মেদিনীপুর – ২৮
পূর্ব বর্ধমান – ২৫
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC) –১৭
পশ্চিম মেদিনীপুর – ২০
ঝাড়গ্রাম – ১১
বাঁকুড়া – ১৩
পুরুলিয়া – ২০
বীরভূম – ২১

কোন জেলায় সবচেয়ে বেশি বাহিনী? (Central Force deployment plan)
সর্বাধিক মোতায়েন হয়েছে কলকাতায় – ৩০ কোম্পানি
এরপর পূর্ব মেদিনীপুর – ২৮
পূর্ব বর্ধমান – ২৫
বীরভূম – ২১
মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর – ২০ করে

কী বার্তা দিচ্ছে এই মোতায়েন? (Central Force deployment plan)
রাজনৈতিক মহলের মতে, আইনশৃঙ্খলা প্রশ্নে কেন্দ্র কোনও ঝুঁকি নিতে চাইছে না। বিশেষত অতীতে ভোট-পরবর্তী হিংসা ও সংঘর্ষের অভিযোগ সামনে আসার পর নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মোট ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যাপক মোতায়েন।
সরাসরি জ্ঞানেশ কুমার কে আহ্বান জানালেন পশ্চিমবঙ্গে : শমীক ভট্টাচার্য@SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial @SamikBJP @AITCofficial @ECISVEEP @bengalliberty #samikbhattacharya #suvenduadhikari #BJP #TMC #MamataBanerjee #Election2026 #ElectionCommission pic.twitter.com/cGH2ukrNxk
— Bengal Liberty (@bengalliberty1) February 28, 2026
উল্লেখ্য লাল শিবির দীর্ঘদিন ধরেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বাড়তি উপস্থিতির দাবি জানিয়ে আসছিল। দলের বক্তব্য ছিল, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ বাহিনী প্রয়োজন। এবারের ব্যাপক মোতায়েন সেই দাবিকেই কার্যত মান্যতা দিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
