Holi Celebration India
Holi Celebration India

Holi Celebration India: রঙের উচ্ছ্বাসে নেতারা, যোগগুরুও বার্তায় সরব—হোলিতে উৎসব আর রাজনৈতিক সুর

Bengal Liberty Desk, ৪ মার্চ: দেশজুড়ে রঙের উৎসব। রাজনৈতিক নেতৃত্ব থেকে আধ্যাত্মিক গুরু সবাই মেতে উঠলেন হোলির আনন্দে। আবির, গান, ফুলের বর্ষণ—উৎসবের আবহেই শোনা গেল উন্নয়ন, ঐক্য এবং বিশ্বশান্তির বার্তা।

নাড্ডার বাসভবনে রঙের আসর (Holi Celebration India)

Holi Celebration India
Holi Celebration India

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) নিজের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে হোলি উদযাপন করলেন। আবির খেলেন, শুভেচ্ছা বিনিময় করলেন এবং দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করলেন। তিনি বলেন, “রঙের এই পবিত্র উৎসব যেন সকলের জীবনে আনন্দ, ভালোবাসা ও সমৃদ্ধি বয়ে আনে।” প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি-র নেতৃত্বে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার আহ্বানও জানান তিনি।

মাইকে গান গেয়ে হোলি খেললেন শিবরাজ (Holi Celebration India)

Holi Celebration India
Holi Celebration India

এদিন আবির মেখে সাধারণ মানুষের সঙ্গে গান গেয়ে হোলি উদযাপন করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান-কে। মাইক্রোফোন হাতে নিয়ে উৎসবের গান গাইতে গাইতে সমর্থক ও কর্মীদের সঙ্গে রঙে মেতে ওঠেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও আজ ছিল সম্পূর্ণ উৎসবের আবহ, হাসি, উল্লাস আর রঙিন মুহূর্তে ভরা।

পতঞ্জলিতে ফুলের হোলি, বিশ্বশান্তির ডাক (Holi Celebration India)

Holi Celebration India
Holi Celebration India

হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে ফুলের হোলি খেললেন যোগগুরুবাবা রামদেব। ভক্তদের ওপর ফুলের বর্ষণ, ভজন-সংগীত আর দেশাত্মবোধক গানে মুখর ছিল গোটা প্রাঙ্গণ। বাবা রামদেব আন্তর্জাতিক পরিস্থিতির কথাও তোলেন এদিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বযুদ্ধের আশঙ্কা এড়াতে সংযম প্রয়োজন। ‘যুদ্ধ নয়, যোগ’ এই বার্তাই সকলের উদ্দেশ্যে তুলে ধরেন তিনি।

এছাড়া প্রাকৃতিক রঙ ব্যবহার করে নিরাপদ ও পরিবেশবান্ধব হোলি পালনের আহ্বান জানান তিনি। জাতি-ধর্ম-ভাষার বিভাজন ভুলে ঐক্যের পথেই এগোনোর পরামর্শও দেন বাবা রামদেব।

আরও পড়ুন (Holi Celebration India)-

Rahul Gandhi Holi Celebration: AICC-তে রঙের উৎসব, ‘ঘৃণা মুছে ভালোবাসা ছড়ানোর উৎসব হোক এই দোল’, বার্তা রাহুলের

Arvind Kejriwal Holi Celebration: আইনি লড়াই পেরিয়ে আপের ‘বিজয় উৎসব’, মণীশ সিসোদিয়ার বাসভবনে সতীর্থদের সঙ্গে দোল খেললেন কেজরিওয়াল

উৎসবের আবহে রাজনৈতিক বার্তা (Holi Celebration India)

একদিকে উন্নয়ন ও আত্মনির্ভরতার আহ্বান, অন্যদিকে বিশ্বশান্তি ও ঐক্যের বার্তা হোলির রঙে এদিন তিন ভিন্ন মঞ্চে মিলল উৎসব ও বক্তব্যের মেলবন্ধন।

রঙের দিনে রাজনীতি নয়, তবে প্রাধান্য পেয়েছে আনন্দ, সম্প্রীতি আর একতার সুর।

https://youtu.be/_7_u2KYphns?si=lyrAWk1mM721gjXX

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury