Trump Iran War Powers Vote
Bengal Liberty Desk, ৬ মার্চ: শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল হোয়াইট হাউস। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে ট্রাম্পের ইরানে যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব করার যে প্রস্তাব তোলা হয়েছিল, তা শেষ পর্যন্ত উভয় কক্ষেই খারিজ হয়ে গেল। মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ করা হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে (Trump Iran War Powers Vote)।
ট্রাম্পের পক্ষে ভোটের পাল্লা ভারী (Trump Iran War Powers Vote)

গতকাল, বৃহস্পতিবার মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। সেখানে ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা খর্ব করার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১২টি, আর বিপক্ষে ভোট পড়ে ২১৯টি। ফলে অল্প ব্যবধানে প্রস্তাবটি খারিজ হয়ে যায়। রিপাবলিকানদের বড় অংশ প্রেসিডেন্টের অবস্থানকে সমর্থন করায় সেনেটে প্রস্তাবটি পাশ হয়নি।
এই প্রস্তাবটি পেশ করেছিলেন এক রিপাবলিকান এবং এক ডেমোক্র্যাট সদস্য। তাঁদের অভিযোগ ছিল, মার্কিন কংগ্রেসকে যথাযথভাবে না জানিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তাই প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার দাবি জানানো হয়েছিল।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও ব্যর্থ যুদ্ধবিরোধী প্রস্তাব (Trump Iran War Powers Vote)
এর আগেই গত বুধবার মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটেও একই ধরনের একটি প্রস্তাব তোলা হয়েছিল। বুধবার সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৭টি এবং বিপক্ষে পড়ে ৫৩টি। ফলে সেনেটেও প্রস্তাবটি খারিজ হয়ে যায়।
ডেমোক্রেটিক পার্টির একাংশের অভিযোগ ছিল, কংগ্রেসকে পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্তে বিদেশে সামরিক অভিযান চালানোর চেষ্টা করছেন ট্রাম্প, যা মার্কিন সংবিধানের ক্ষমতার ভারসাম্যের প্রশ্নও তুলে দিচ্ছে। যদিও রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছে।
আরও পড়ুন (Trump Iran War Powers Vote)
Ali Khamenei death 2026: এক হামলায় মৃত খামেনেই, “পিকচার আভি বাকি হে!” – মত ডোনাল্ড ট্রাম্পের, হারতে নারাজ ইরানও, আরও বড় যুদ্ধের ইঙ্গিত?
Israel Iran war: ইরান-ইজরায়েল সংঘর্ষের উত্তাপে ট্রাম্পের হুঁশিয়ারি: রাতের মধ্যেই সরকার পাল্টানোর প্রতিশ্রুতি!
ফলে সেনেট এবং হাউস উভয় কক্ষেই প্রস্তাব ব্যর্থ হওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপাতত কংগ্রেসের বড় বাধার মুখে পড়তে হচ্ছে না ট্রাম্প প্রশাসনকে। তবে বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক যে এখানেই থেমে যাচ্ছে না, তা স্পষ্ট (Trump Iran War Powers Vote)।
