IAF Sukhoi Su-30MKI Crash in Assam
Bengal Liberty Desk, ৬ মার্চ, গুয়াহাটি: ভারতীয় বায়ুসেনার ফ্রন্টলাইন যুদ্ধবিমান সুখোই সু-৩০ এমকেআই (Su-30MKI) অসমের কার্বি আংলং জেলায় এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। গত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলের হদিস পান। বায়ুসেনা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর প্রাণ হারিয়েছেন (IAF Sukhoi Su-30MKI Crash in Assam)।
জোরহাট থেকে ওড়ার পরই রাডার থেকে বিচ্ছিন্ন (IAF Sukhoi Su-30MKI Crash in Assam)

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রুটিন প্রশিক্ষণ মিশনের জন্য বিমানটি উড়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাডার থেকে উধাও হয়ে যায়। গভীর রাতে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ের গভীর অরণ্য ও পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করেন বায়ুসেনা ও স্থানীয় প্রশাসনের কর্মীরা।
চোকিহোলা গ্রামে উদ্ধার ধ্বংসাবশেষ ও দেহ (IAF Sukhoi Su-30MKI Crash in Assam)

স্থানীয় বাসিন্দারা চোকিহোলা (Chokihola) গ্রামের কাছে একটি পাহাড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন। আজ, শুক্রবার সকালে ওই দুর্গম এলাকাতেই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুই পাইলটের নিথর দেহ উদ্ধার করে। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বীর যোদ্ধাই কর্তব্যরত অবস্থায় দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন।
আরও পড়ুন (IAF Sukhoi Su-30MKI Crash in Assam)
Rafale: ভারতীয় বায়ুসেনাতে আসতে চলেছে ১১৪টি নতুন রাফাল যুদ্ধবিমান
Ajit Pawar plane crash investigation: বিমান দুর্ঘটনা তদন্তে নতুন মোড়, ককপিট ভয়েস ডেটা উদ্ধারে বিদেশি বিশেষজ্ঞ সহায়তা চাইলো ভারত
তদন্তের নির্দেশ বায়ুসেনার (IAF Sukhoi Su-30MKI Crash in Assam)
এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক গোলযোগ নাকি আবহাওয়া—কোন পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের ‘কোর্ট অফ ইনকোয়ারি’-র নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং পুরো বাহিনী এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে।
