Mojtaba Khamenei Fake death news
Mojtaba Khamenei Fake death news

Mojtaba Khamenei: তেহরানের বড় সিদ্ধান্ত, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, নতুন করে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ!

Bengal Liberty Desk, ৯ মার্চ: সমস্ত জল্পনার, প্রতীক্ষার, অনিশ্চয়তার অবসান! আমেরিকার বাড়া ভাতে ছাই দিয়ে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হল আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইয়ের নাম। মার্কিন-ইজরায়েলি হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই উত্তরাধিকার নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান। নতুন নেতার নাম ঘোষণা হতে না হতেই তাঁকে ঘিরে আবারও সরব হয়েছে আমেরিকা ও ইজরায়েল (Mojtaba Khamenei)।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)

Mojtaba Khamenei
Mojtaba Khamenei

সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স সর্বসম্মতিক্রমে মোজতবা খামেনেইকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। এই পদ গ্রহণের সঙ্গে সঙ্গেই ইরানের রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা তাঁর হাতে চলে গেল। এরপর থেকে দেশের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয়, প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

খামেনেইয়ের মৃত্যুর পর থেকে ছিল অনিশ্চয়তা (Mojtaba Khamenei)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সেই ঘটনার পর থেকেই ইরানের ক্ষমতার কেন্দ্রে কে বসবেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। বারবার সামনে আসছিল মোজতবা খামেনেইয়ের নাম, যদিও তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অবশেষে সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোজতবা খামেনেইয়ের নামই ঘোষণা করা হল।

নাম ঘোষণা হতেই হুমকি, আবারও ঘনাচ্ছে যুদ্ধের ছায়া (Mojtaba Khamenei)!

Mojtaba Khamenei
Mojtaba Khamenei

নতুন সর্বোচ্চ নেতার ঘোষণার আগেই উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ইজরায়েল। গতকাল, রবিবার এক বিবৃতিতে ইজরায়েলের সেনাবাহিনী জানায়, খামেনেইয়ের কুর্সিতে যিনি বসবেন, তিনিই হবেন পরবর্তী নিশানা। শুধু তাই নয়, যাঁরা ওই পদে কাউকে বসানোর চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই হুমকির পরের দিনই নতুন নেতার নাম ঘোষণা করে ইরান।

আমেরিকার দাবিকে খারিজ তেহরানের (Mojtaba Khamenei)

নতুন নেতা প্রসঙ্গেও মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ছিল, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে আমেরিকার মতামতও বিবেচনা করা উচিত। ট্রাম্প বলেন, আমেরিকার সম্মতিতে যদি নতুন নেতা নির্বাচিত হন, তবে হোয়াইট হাউস ইরানের উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। তবে সেই দাবি সরাসরি খারিজ করে দেয় তেহরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তা কখনও বাস্তব হবে না। মোজতবাকে সর্বোচ্চ নেতা ঘোষণা হওয়ার পর তিনি বলেন, এই নির্বাচন ইরানের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন (Mojtaba Khamenei)-

Israel attacks tehran oil refianery: তেহরানের তেল রিফাইনারিতে ইসরায়েলের হামলা, নতুন করে তেলের বাজারে আর কী সমস্যা দেখা দিতে পারে!

Saudi Arabia Warning to Iran : এবার মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন মোড়, ইরানকে সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি সৌদি আরবের

এদিকে রাষ্ট্রপুঞ্জে ইরানের দূতের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ইরানে ১৩৩২ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধের বলি হয়েছেন ৭ আমেরিকান সেনাও। পশ্চিম এশিয়ার এই সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে খনিজ তেলের দাম। তবে সংঘাত থামার কোনও ইঙ্গিত এখনও নেই। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তেলের দাম কমবে না, আর বিশ্বকে শান্তির স্বার্থে এই ‘সামান্য মূল্য’ দিতেই হবে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury