Gyanesh Kumar Kalighat Temple Protest
Gyanesh Kumar Kalighat Temple Protest

Gyanesh Kumar Kalighat Temple Protest: মুখ্যমন্ত্রীর পাড়ায় কমিশনারকে ঘিরে বিক্ষোভ, কালীঘাটে উঠল ‘গো ব্যাক’ স্লোগান!

Bengal Liberty Desk, ৯ মার্চ, কলকাতা: বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে ক্রমশ। পাল্লা দিয়ে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ। সেই আবহেই রাজ্যে পা রেখেই বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, সোমবার সকালে কালীঘাট কালী মন্দিরে পুজো দিতে গিয়ে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হল তাঁকে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে ক্ষোভ দেখিয়ে কমিশনের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীরা সকলে তৃণমূলের কর্মী-সমর্থক। যদিও বিতর্কে না জড়িয়ে শান্তভাবেই মন্দিরে পুজো সেরে বেরিয়ে যান কমিশনার (Gyanesh Kumar Kalighat Temple Protest)।

কালীঘাটে পুজো দিতে গিয়েই বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar Kalighat Temple Protest)

Gyanesh Kumar Kalighat Temple Protest
Gyanesh Kumar Kalighat Temple Protest

আজ, সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তবে তাঁদের পৌঁছোনোর আগেই মন্দির চত্বরে শুরু হয়ে যায় বিক্ষোভ। কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সেই অভিযোগকে সামনে রেখেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

তবে পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের সামনে দিয়েই মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। পুজো সেরে বেরোনোর সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি শুধু বলেন, “পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।”

তিন দিনের সফরে কমিশনের ফুল বেঞ্চ (Gyanesh Kumar Kalighat Temple Protest)

Gyanesh Kumar Kalighat Temple Protest
Gyanesh Kumar Kalighat Temple Protest

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে তিন দিনের সফরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।

সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এরপর রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও আলোচনা হবে। রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

আরও পড়ুন (Gyanesh Kumar Kalighat Temple Protest)-

Kerala Assembly Election 2026: কেরালা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, কোচি সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

Election Commission Full Bench Bengal : SIR নিয়ে ধর্মতলায় মমতার ধর্না তৃতীয় দিনে, একই দিনে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বিমানবন্দর থেকেই শুরু বিক্ষোভ (Gyanesh Kumar Kalighat Temple Protest)

Gyanesh Kumar Kalighat Temple Protest
Gyanesh Kumar Kalighat Temple Protest

তবে জ্ঞানেশ কুমার কলকাতায় পৌঁছনোর পর বিমানবন্দর থেকে নিউটাউনের হোটেল পর্যন্ত তাঁর যাত্রাপথে বারবার ‘গো ব্যাক’ স্লোগান ওঠে এবং দেখানো হয় কালো পতাকা। বাম কর্মী-সমর্থকেরা পৃথকভাবে বিক্ষোভ দেখান। ভিআইপি রোডে বামেদের তরফে ‘নো ভোটার্স, নো ভোট’ স্লোগানও তোলা হয়। একই সঙ্গে গতকাল, রবিবার তাঁর কনভয় যখন বিমানবন্দর থেকে তাঁর গন্তব্যের দিকে যাচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও তাকে লক্ষ্য করে ‘গো-ব্যাক স্লোগান দেয়’৷

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury