India won world cup
Bengal Liberty, পুষ্পক ভট্টাচার্যী, ১০ মার্চ :
ক্রিকেটে ভারতের আগমন ১৯৩২ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল দ্যা মেক্কা অফ ক্রিকেট লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড সেই টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলো সিকে নাইডু(India won world cup) ।সেই ম্যাচ ভারত ১৫৮ রানে পরাজিত হয় তারপরে আসতে আসতে ভারতের ক্রিকেট গ্রও করতে শুরু করে। উঠে আসে একের পর এক তাবড় তাবড় খেলোয়াররা মানসুর আলি খান পাঠাদি, বিজয় হাজারে, রঞ্জি সিং, পল্লি উমৃগার, বিনোও মানকাদ বা বাংলার গর্ব পঙ্কজ রায়। ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারী ভারত ইংল্যান্ড কেই হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ জয় করে সেই দলের অধিনায়ক ছিলেন বিজয় হাজারে। তারপরে আরও আগমন হয় এমন কিছু নামের যারা ভারতীয় ক্রিকেটের পুরো নকশাই বদলে দেয়।
১৯৮৩ থেকে আজ ২০২৬ জয়, পরাজয় জেতা,হারা ট্রফি জেতা ট্রফি না জেতা সব কিছুই পেয়েছে। ভারতের ক্রিকেট দল পুরুষ টীম হোক বা মহিলা টীম সবাই ট্রফি জেতার স্বাদ গ্রহণ করেছে সম্প্রীতি টি২০ বিশ্বকাপেও ভারতের জয় জয় কার তাহলে আসুন দেখেনি ভারত কি করে একে একে ১ থেকে ১৫টি ট্রফি অবধি পৌছালো।

ভারতের প্রথম ট্রফি ১৯৮৩ বিশ্বকাপ :
১৯৮৩ বিশ্বকাপের হট ফেভারিট দল ছিল ক্লিভ ল্যাওর্ড এর ওয়েস্ট ইন্ডিজ ভিভ রিচার্ডস থেকে শুরু করে গরদোন গ্রীনজ মাইকেল হোল্ডিং কে ছিলোনা সেই টিমে তার মধ্যে দু বারের ডিফেনডিং চ্যাম্পিয়ন্স ১৯৭৫, ১৯৭৯। প্রথম দুই বিশ্বকাপে ভারতের হাল খারাপ ছিল ।শুধু ইস্ট আফ্রিকা কে ভারত হারিয়েছিল নতুন অধিনায়ক কপিল দেব নিকাঞ্জ er নেতৃত্বে ভারত বিশ্বকাপে আসে কেউ কোনো পাঠা দেয়নি কোনো সুযোগ দেয়নি কিন্তু কপিল এন্ড হিস্ ডেভিলস ইতিহাস সৃষ্টি করেছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে সেমি ফাইনালে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডকেও বাড়ি পাঠিয়ে ফাইনালে প্রবেশ তারপরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের জন্য প্রুডেন্সিয়াল বিশ্বকাপ ভারত জয়যুক্ত করে ম্যাচের নায়ক মহিন্দর অমরনাথ শেষ হয়ে বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ এর এক চেটিয়া আদিপত্য জন্ম হয় ক্রিকেটকে শাসন করা শক্তির।
অধিনায়ক – কপিল দেব
প্লেয়ার অফ দ্যা ম্যাচ – মহিন্দর অমরনাথ
সাল – ১৯৮৩
আয়োজেক দেশ – ইংল্যান্ড

ভারতের দ্বিতীয় ট্রফি বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ – ১৯৮৫ :
১৯৮৩ এর পর কপিল দেবকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দলের আরেক সিনিয়র খেলোয়ার আর টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম ১০,০০০ রান পূর্ণ করা প্লেয়ার সুনীল গাভাস্কারকে ক্যাপ্টেন্সি কে তুলে দেওয়া হয় ১৯৮৫ এর বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত অস্ট্রেলিয়াই যাই সেকানে পুরো প্রতিযোগিতা অপরাজিত থেকে ফাইনালে পাকিস্তান কে সহজেই পরাজিত করে ভারত তাঁদের দ্বিতীয় ট্রফি ঘরে থলে সেই দলে মহাম্মদ আজহারুদ্দিন, রাবি শাস্ত্রীর আগমন ঘটে সেকানেই রবি শাস্ত্রী তার অল – রাউন্ড খেলার জন্য অডি ১০০ গাড়ির পুরুষ্কার জেতেন গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ১৮২ রান বোল হাতে ৮টি উইকেট তুলেনেন রবি শাস্ত্রী ভারত হয়ে যাই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এমনই একটা ভারতের কৃতিত্ব যেটা অনেক ক্রিকেট প্রেমির অজানা।
অধিনায়ক – সুনীল গাভাস্কার
প্লেয়ার অফ দ্যা সিরিজ – রবি শাস্ত্রী
সাল – ১৯৮৫
আয়োজেক দেশ – অস্ট্রেলিয়া

ভারতের তৃতীয় ট্রফি অনুর্ধ – ১৯ বিশ্বকাপ ২০০০
সিনিয়রদের সাথে জুনিয়ররাও খাঁদে খাদ মিলিয়ে ট্রফি জিতেছে ৬ বার অনুর্ধ – ১৯ বিশ্বকাপ ভারত জয়যুক্ত হয়েছে প্রথম ট্রফির কাড়িঘর ছিলেন ন্যাটওয়েস্ট ট্রফির নায়ক মহাম্মদ কাইফ এর নেতৃত্বে ভারত ২০০০ সালে প্রথমবারের জন্য অনুর্ধ – ১৯ বিশ্বকাপও নিজেদের নাম জয়ের লিস্টে নথিভুক্ত করে সেই দল থেকেই উঠে এসছে কাইফ, যুবরাজ সিং রীতিন্ডার সিং সোডির মতো খেলোয়াড়রা যারা পরবর্তী সময়ে ভারতকে প্রচুর ম্যাচে জয় এনে দিয়েছে ফাইনালে শ্রীলংকাকে ১৭৮ অল আউট করে ১৭৯ রান সহজেই তাড়া করে ট্রফি জেতে ভারত শুরু হয় এক অধ্যায় যা এরপরেও চলতেই থাকে।
* অধিনায়ক – মহাম্মদ কাইফ
* প্লেয়ার অফ দ্যা সিরিজ – যুবরাজ সিং
* সাল – ১৯৯৮
* আয়োজেক দেশ – শ্রীলংকা

ভারতের চতুর্থ ট্রফি টি২০ বিশ্বকাপ ২০০৭
২০০৩ এর ফাইনালে হার আর ২০০৭ এর লজ্জার বিশ্বকাপের পর সেই একই বছরে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০০৭ দক্ষিণ আফ্রিকার মাঠিতে প্রথম ছোট ওভারের বিশ্বকাপের জন্য তৈরী ছিল ক্রিকেট প্রেমীরা ভারতের সেই দলে কোনো সিনিয়র খেলোয়ার ছিল না ভারতের তিন স্তম্ভ সৌরভ, সচিন আর দ্রাবিড় কেউ সেই টিমের অংশ ছিলোনা পুরো একটি ইয়ং টিমকে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি একে একে পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর ফাইনালে জোহানেসবুর্গ এ চিরপ্রতিদ্বান্ডি পাকিস্তান কে হারিয়ে রূপকথার সূচনা করেন এমএস ধোনি, রোহিত শর্মারা যুবরাজ সিং এর সেই ৬ বলে ৬টা ছয় এখনো বিশ্ব রেকর্ড ভারতের টি২০ রেভোলটুইন দিয়েই শুরু হয় ক্রিকেটের কার্নিভাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
* অধিনায়ক : এমএস ধোনি
* প্লেয়ার অফ দ্যা ম্যাচ : ইরফান পাঠান
* সাল – ২০০৭
* আয়োজেক দেশ – দক্ষিণ আফ্রিকা

ভারতের পঞ্চম ট্রফি অনুর্ধ – ১৯ বিশ্বকাপ ২০০৮
২০০৮ এর অনুর্ধ – ১৯ বিশ্বকাপের জয় শুধু জয় নয় একটা নতুন জার্নির আগমন ইয়ং বিরাট কোহলির নেতৃত্বে ভারত দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ পকেটে পরে ভারত ওই প্রতিযোগিতা থেকে কোহলি ছাড়াও আগমন ঘটে রাভিন্দ্র জাদেজা, সৌরভ তিওয়ারি, মনীশ পাণ্ডের যারা ভারত কে বড়ো বড়ো ম্যাচে জয় এনে দিয়েছে। একে একে পিএনজি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ফাইনালে বৃষ্টি বিগণত ম্যাচে দক্ষিণ আফ্রিকা কে ১২ রানে হারিয়ে ট্রফি চিনিয়ে নেয় ইয়ং মেন ইন ব্লু ব্রিগেড রচনা হয় নতুন ইতিহাস।
অধিনায়ক – বিরাট কোহলি
প্লেয়ার অফ দ্যা ম্যাচ – অজিতেশ আরগাল
সাল – ২০০৮
আয়োজেক দেশ – মালয়েশিয়া
ভারতের ৬ নং ট্রফি – আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১
২০১১ এর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রচুর কথা বার্তা আলোচনা হয়েছে এমএস ধোনির নেতৃত্বে ২৮ বছর পর ভারত আবারো বিশ্বকাপ পকেটে পরে সেই গোল্ডেন ট্রফির স্বাদ। আপামর ভারতবাসী উপভোগ করে একের পর এক। সে ২০০৭ এর হৃদয় ভেঙে দেওয়া বাংলদেশ হোক বা ২০০৩ এর স্বপ্নে জল ঢালা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া সবাইকে বাদ দিয়ে সেমি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ০২ এপ্রিল ২০১১ তে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৭৫ রানের মধুর চেজ সম্পূর্ণ করে শ্রীলংকাকে পরাজিত করে বিশ্বকাপের ট্রফি নিজেদের মুঠোয় রাখে ভারত এম এস ধোনি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, মুনুফ প্যাটেল, আশিস নেহারা, সেহওয়াগ প্রতি ম্যাচে নতুন নায়কের আগমন ঘটেছে ২৮ বছরের খোঁড়া কাটিয়ে সেরার সেরা হয়েছে টীম মেন ইন ব্লু ধোনি একমাত্র অধিনায়ক যে তিনটি ট্রফি আইসিসি জিতেছে টি২০ বিশ্বকাপ ২০০৭, ওয়ান ডে বিশ্বকাপ ২০১১, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ এই নজির আর কোনো অধিনায়কের নেয় একমাত্র মহেন্দ্র সিং ধোনি।
* অধিনায়ক – এমএস ধোনি
* প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট – যুবরাজ সিং
* সাল – ২০১১
* আয়োজেক দেশ – ভারত, বাংলাদেশ, শ্রীলংকা

ভারতের সপ্তম ট্রফি – অনুর্ধ ১৯ বিশ্বকাপে ২০১২ :
২০০০, ২০০৭ এর পর ২০১২ তে ভারত আবারো অনুর্ধ ১৯ বিশ্বকাপ তৃতীয় বারের জন্য জয়ী বারের অধিনায়ক উন্মুক্ত চাঁদের উপরে ভর করেই আবারো চ্যাম্পিয়ন হয় প্রথমে গ্রুপ স্টেজ ওয়েস্ট ইন্ডিজ, পিএনজি, জিম্বাবোয়ে কে হারায় তারপরে কোয়ার্টার ফাইনালে পাকিস্তান সেমি ফাইনালে নিউজিল্যান্ড আর ফাইনালে ১১১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে উন্মুক্ত একাই অস্ট্রেলিয়া কে হারিয়ে দেই ২২৯ রান ভারত খুব সহজেই চেজ করে ৬ উইকেটে জয়ী হয় উন্মুক্ত চাঁদের ছেলেরা।
* অধিনায়ক – উন্মুক্ত চাঁদ
* প্লেয়ার অফ দ্যা ম্যাচ – উন্মুক্ত চাঁদ
* সাল – ২০১২
* আয়োজক দেশ – অস্ট্রেলিয়া
ভারতের অষ্টম ট্রফি – ২০১৮ অনুর্ধ ১৯ বিশ্বকাপ
২০১২ এর পর ২০১৮ কোচের ভূমিকায় দেখা যাই দ্যা ওয়াল রাহুল দ্রাবিড় কে অধিনায়ক পৃথ্বীশ এর নেতৃত্বে ভারত চতুর্থ বার অনুর্ধ ১৯ বিশ্বকাপে জেতে গ্রুপ স্টেজ অস্ট্রেলিয়া, পিএনজি, জিম্বাবোয়ে কে হারানো তারপরে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ কে ১৩১ রানে পরাজয় তারপরে সেমিফাইনালে পাকিস্তান কে ২০৩ রানের বিশাল মার্জিন জয় ছিনিয়ে নেওয়া আর ফাইনালে আবারো ২০১২ এর মতো অস্ট্রেলিয়া কে ৮ উইকেটে হারিয়ে মুকুট ছিনিয়ে নেয়, গিলরা দুর্দান্ত এক ইনিংস খেলতে দেখা যাই মাঞ্জত কালরাকে ১০১ রানের উপরেই জয় তুলেনেই ভারত। কোচ হিসেবে প্রথম ট্রফি স্বাদ ফেলো রাহুল দ্রাবিড়।
* অধিনায়ক – পৃথ্বী শ
* প্লেয়ার অফ দ্যা শুভমান গিল
* সাল – ২০১৮
* আয়োজক দেশ – নিউজিল্যান্ড
ভারতের নবম ট্রফি – ২০২২ অনুর্ধ ১৯ বিশ্বকাপ
২০১৮ তে জয়ী হয় আবার ২০২২ এও জয় তুলেনেই ভারতের ইয়ং ব্রিগেড অধিনায়ক যশ ঢুল এর নেতৃত্বে ভারত আবারো অনুর্ধ ১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে থলে গ্রুপ – বি তে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, উগান্ডা কোয়ার্টার ফাইনালে আবারো বাংলদেশ সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ রানের বড়ো জয় আর ফাইনালে ইংল্যান্ড কে দুর্মুষ করে পঞ্চাম্বারের জন্য অনুর্ধ ১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে থলে ভারত।
* অধিনায়ক – যশ ঢুল
* প্লেয়ার অফ দ্যা ম্যাচ – রাজ অঙ্গদ বওয়া
* সাল – ২০২২
* আয়োজক দেশ – ওয়েস্ট ইন্ডিজ
ভারতের দশম ট্রফি -২০২৩ মহিলাদের অনুর্ধ – ১৯ টি২০ বিশ্বকাপ :
এতদিন ধরে ভারতের পুরুষ দলকেই ট্রফি জিতে দেখা গেছে এবারে তালিকায় নতুন নাম যুক্ত শেফালী ভর্মার নেতৃত্বে ভারতের মহিলা ব্রিগেড প্রথম বার কোনো ট্রফি নিজেদের দখলে নিলো এই প্রতিযোগিতা মারণ কোভিড – ১৯ পরে দক্ষিণ আফ্রিকাই অনুষ্ঠিত হয়েছিল গ্রুপ – ডি তে । দক্ষিণ আফ্রিকা, ইউএই, স্কটল্যান্ড কে সহজেই উড়িয়ে ওমেন ইন ব্লু বাহিনী সুপার সিক্স এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। তারপরে পর পর জয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে প্রথম বারের জন্য জয় অনুর্ধ ১৯ এর ট্রফি জিতে নেয় ওমেন ইন ব্লু ব্রিগেড।
* অধিনায়ক – শেফালী ভর্মা
* প্লেয়ার অফ দ্যা ম্যাচ – তিতাস সাধু
* সাল – ২০২৩
* আয়োজক দেশ – দক্ষিণ আফ্রিকা
ভারতের একাদশতম ট্রফি – ২০২৪ টি২০ বিশ্বকাপ :
১১ বছরের খোঁড়া কাটিয়ে ২০২৪ এর টি২০ বিশ্বকাপ জিতে নেয় রোহিত শর্মার টীম ইন্ডিয়া ২০২৩ এ স্বপ্ন ভঙ্গ তার আগে ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২২, ২০২৩ পর পর আইসিসি প্রতিযোগিতায় হারের মুখ দেখতে হয় ভারত কে মনে হচ্ছিলো কোনোদিনও কি ভারত আবার ট্রফি জিতে পারবে? সেই অসম্ভব কে সম্ভব করে দেখান রোহিত – বিরাটরা। গ্রুপ – এ তে ছিল ভারতের সঙ্গে ছিল চিরপ্রতিদ্বান্ডি পাকিস্তান, ইউএসএ, আয়ারল্যান্ড, ও কানাডা সবার বিরুদেই সহজে জয় তুলেনেই ভারত তারপরে সুপার এইটস এ আফগানিস্তান, বাংলাদেশ ও ২০২৩ এর মধুর প্রতিশোধ নেই ভারত সেমিতে ইংল্যান্ড ও রুদ্দশাস ফাইনালে দক্ষিণ আফ্রিকা কে ৭ রানে জয়ী হয় রোহিত শর্মার মেন ইন ব্লু ব্রিগেড জয়ের সাথেই রোহিত, বিরাট ও জাদেজা টি২০ ফরমেট থেকে অবসর ঘোষণা করে শেষ হয় ভারতীয় ক্রিকেটের এক অধ্যায় আগমন ঘটে নতুন অধ্যায়ের।
* অধিনায়ক – রোহিত শর্মা
* প্লেয়ার অফ দ্যা সিরিজ – বুমরা
* সাল – ২০২৪
* আয়োজক দেশ – ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা
ভারতের দ্বাদশতম ট্রফি – ২০২৫ মহিলা অনুর্ধ ১৯ বিশ্বকাপ :
২০২৩ এর পরে ২০২৫ আবারো অনুর্ধ ১৯ টি২০ বিশ্বকাপের ট্রফি ধরে রাখলো ওমেন ইন ব্লু ব্রিগেড গ্রুপ স্টেজ শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ আর আয়োজেক দেশ মালয়েশিয়া কে সহজেই হারায় ভারত তারপরে সুপার সিক্স স্টেজ থেকে ভারত ও অস্ট্রেলিয়া সেমিতে প্রবেশ করে প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৪ রান সম্পূর্ণ করা তারপরে ফাইনালে দক্ষিণ আফ্রিকা কে ৯ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেই ভারতের মহিলা ব্রিগেড।
* অধিনায়ক – নিকি প্রসাদ
* প্লেয়ার অফ দ্যা ম্যাচ – গঙ্গাদি তৃষা।
* সাল – ২০২৫
* আয়োজেক দেশ – মালয়েশিয়া
ভারতের ত্রয়দশতম ট্রফি ২০২৫ মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ
আট দলের ২০২৫ এর মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয় সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিযোগিতাটি খেলা হয় প্রথম কিছু ম্যাচে জয় পেলেও ধারাবাহিকতার অবাব দেখা যাই তারপরে আসল খেলা সামনে আসে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৯ রানের রেকর্ড রান তাড়া করে জয় চিনিয়ে নেই ভারতের মহিলা ব্রিগেড তারপরে ফাইনালে দক্ষিণ আফ্রিকা কে ৫২ রানে হারিয়ে প্রথম বারের জন্য বিশ্বকাপ জিতে নেই হার্মানপ্রীত স্মৃতি মন্দনারা এর আগে ২০০৫ আর ২০১৭ তে স্বপ্ন ভঙ্গ হয় ঝুলন মিঠালি দের কিন্তু এবারে ট্রফির স্বাদ পাই ভারতের মহিলা ব্রিগেড দল।
* অধিনায়ক – হার্মানপ্রীত কাউর
* প্লেয়ার অফ দ্যা সিরিজ – দীপ্তি শর্মা
* সাল – ২০২৫
* আয়োজক দেশ – ভারত
ভারতের চতুর্দশতম ট্রফি – ২০২৬ আইসিসি অনুর্ধ -১৯ বিশ্বকাপ
পঞ্চম বারের মতো স্বস্ত বারও অনুর্ধ – ১৯ বিশ্বকাপ জিতে নেই ভারতের তরুণ ব্রিগেড গ্রুপ – বি থেকে ভারত নিউজিল্যান্ড, আমেরিকা ও বাংলাদেশ কে বোধ করে সুপার সিক্স গ্রুপ ২ তে প্রবেশ করে ভারত সেখান থেকে সব ম্যাচে জয়ী হয় সেমিতে সহজেই প্রবেশ করে ভারত বৈভব সূর্যবংশীর বিধ্বংশী ব্যাটিংয়ের জেরে আফগানিস্তান ও ইংল্যান্ড কে উড়িয়ে দিয়ে শষ্টবারের জন্য ট্রফি জিতে নেই আয়ুষ মাত্রের টীম ইন্ডিয়া।
* অধিনায়ক – আয়ুষ মাত্রে
* প্লেয়ার অফ দ্যা সিরিজ – বৈভব সূর্যবংশী
* সাল – ২০২৬
* আয়োজক দেশ – জিম্বাবোয়ে, নামিবিয়া
ভারতের পঞ্চদশ ট্রফি – ২০২৬ আইসিসি টি২০ বিশ্বকাপ
২০২৬ এর টি২০ বিশ্বকাপ যেকোনো রোমাঞ্চ কর কাহিনী কে হার মানাবে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা এমনিতেই চাপের তার মধ্যে প্রচুর সমীকরণ কে দুর্মুষ করে সূর্য কুমার ও গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ ঘরে থলে গ্রুপ – এ থেকে পাকিস্তান, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস কে হারিয়ে সুপার এইটস কোয়ালিফাই করে ভারত তারপরে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার কিন্তু হার মানেনি ভারত জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ কে একেবারে উড়িয়ে সেমিতে প্রবেশ সেকানেও রুদ্ধশ্বাস থ্রিলারে ইংল্যান্ড কে ৭ রানে হারিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড কে হেলায় উড়িয়ে ৯৬ রানে জয় তুলে নেই মেন ইন ব্লু ব্রিগেড ২৫৫ রানের মহা রান তাড়া করতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল যাস্প্রিট বুমরাহ, সঞ্জু স্যামসন, আক্সার প্যাটেল, শিবম ডুবের দুর্দান্ত পারফরমেন্স জেরে প্রথম বারের মতো আয়োজক দেশ হিসেবে টি২০ বিশ্বকাপ তুলে নেই সূর্য কুমার যাদব রা।
* অধিনায়ক – সূর্য কুমার যাদব
* প্লেয়ার অফ দ্যা সিরিজ – সঞ্জু স্যামসন
* সাল – ২০২৬
* আয়োজক দেশ – ভারত, শ্রীলংকা
চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স এর তালিকা
১. কপিল দেব – ১৯৮৩ প্রুডেন্সিয়াল বিশ্বকাপ
২. সুনীল গাভাস্কার – ১৯৮৫ বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
৩. মহাম্মদ কাইফ – ২০০০ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
৪. এমএস ধোনি – ২০০৭ আইসিসি টি২০ বিশ্বকাপ
৫. বিরাট কোহলি – ২০০৮ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
৬. এমএস ধোনি – ২০১১ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ
৭. উন্মুক্ত চাঁদ – ২০১২ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
৮. এমএস ধোনি – ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
৯. পৃথ্বী শ – ২০১৮ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
১০. যশ ঢুল – ২০২২ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
১১. শেফালী ভর্মা – ২০২৩ মহিলা অনুর্ধ – ১৯ টি২০ বিশ্বকাপ
১২. রোহিত শর্মা – ২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ
১৩. নিকি প্রসাদ – ২০২৫ মহিলা অনুর্ধ – ১৯ টি২০ বিশ্বকাপ
১৪. হার্মানপ্রীত কাউর – ২০২৫ মহিলা আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ
১৫. রোহিত শর্মা – ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
১৬. আয়ুষ মাত্রে – ২০২৬ অনুর্ধ – ১৯ বিশ্বকাপ
১৭. সূর্য কুমার যাদব – ২০২৬ আইসিসি টি২০ বিশ্বকাপ
ট্রফির তালিকা :
* ছেলেদের অনুর্ধ – ১৯ বিশ্বকাপ : ৬
* ছেলেদের টি২০ বিশ্বকাপ : ৩
* ছেলেদের ৫০ ওভারের বিশ্বকাপ : ১
* ছেলেদের ৬০ ওভারের বিশ্বকাপ : ১
* চ্যাম্পিয়ন্স ট্রফি : ২
* মেয়েদের অনুর্ধ – ১৯ : ২
* মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপ – ১
