rice water for hair benefits
Bengal liberty, kolkata :
আমরা অনেকেই না জেনে চাল ধোয়া জল ফেলে দেই(rice water for hair benefits)। কিন্তু গবেষণায় দেখা গেছে, চালের জলে থাকা উপাদানগুলো চুলের জন্য অন্তত কার্যকরী। এতে আছে ইনো সিটল, যা চুলের গভীরে যায় এবং চুলের ড্যামেজ কে রক্ষা করে।

চাল ধোয়া জলের উপকারিতা (rice water for hair benefits)
গত কয়েক বছরে, ত্বক ও চুলের জন্য চালের জল ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে। চালের জল ত্বক ও চুলের জন্য খুবই উপকারি বলে মনে করা হয়। এটি ত্বক ও চুলে লাগালে অনেক উপকার পাওয়া যায়।
- চুলকে উজ্জ্বল ও সিল্কি করে
- এটি চুলের PH লেভেল নিয়ন্ত্রণ করে, ফলে রুক্ষ চুল হয়ে ওঠে নরম ও উজ্জ্বল
- খুশকি দূর করতে
- যাদের স্ক্যাল্প এ সামান্য খুশকি আছে, তাঁরা নিয়মিত এটি ব্যবহার করে ফল পেতে পারেন।
কিভাবে তৈরী করবেন?
চালের জলে প্রচুর স্টার্চ থাকে, যা চুলের জন্য খুবই উপকারি। এই চালের জল তৈরী করতে, এক কাপ কাঁচা চাল নিন এবং ধুয়ে ফেলুন। এরপর ৩ কাপ জল যোগ করে ৩০ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখুন। চাল ছাঁকনি দিয়ে ছেকে ছাঁকনি ধোয়া জল টা এক পাশে রেখে দিন। চালের জল একদিনের জন্য সংরক্ষণ করা যেতে পারে।

কিভাবে ব্যবহার করবেন?
প্রথমে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা হওয়ার পর, চালের জল চুলে ঢেলে ২০ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। ১০ মিনিট মতো রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে।
