Mamata Banerjee on LPG crisis
Mamata Banerjee on LPG crisis

LPG supply crisis India: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের রান্নাঘরে, গ্যাস সঙ্কটে মেনু কাটছাঁট রেস্তোরাঁগুলিতে

Bengal Liberty Desk, ১১ মার্চ: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতের রান্নাঘরেও। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। তারই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের এলপিজি সরবরাহে। যার ফলে সরাসরি ধাক্কা খাচ্ছে ভারতের হোটেল ও রেস্তোরাঁগুলি। সরবরাহ কমে যাওয়ায় এবং বাণিজ্যিক গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক রেস্তোরাঁ মালিকই পড়েছেন চরম ফাঁপরে। কোথাও মেনুতে কাটছাঁট, কোথাও আবার রান্নাঘরের কাজ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কোথাও আবার একাধিক রেস্তোঁরা বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে (LPG supply crisis India)।

গ্যাসের দাম বাড়তেই মেনুতে কাটছাঁট (LPG supply crisis India)!

LPG supply crisis India
LPG supply crisis India

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভারত তার প্রয়োজনের বড় অংশই আমদানি করে, ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব দ্রুত পড়ছে দেশীয় বাজারে। দেশের বিভিন্ন শহরের ছোট-বড় রেস্তোরাঁ মালিকদের দাবি, আগের তুলনায় গ্যাসের জোগান কমে গিয়েছে। যে গ্যাস পাওয়া যাচ্ছে, তার দামও অনেক বেশি। এর ফলে রান্নাঘরের খরচ হঠাৎ করেই বেড়ে গিয়েছে।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কয়েক দিন আগেও যেখানে ছিল প্রায় ১৭৫০ টাকা, এখন তা বেড়ে প্রায় ১৯৫০ টাকা বা তারও বেশি। এই পরিস্থিতিতে অনেক রেস্তোরাঁ তাদের মেনুতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। যেমন, যেসব খাবার রান্না করতে বেশি সময় লাগে বা বেশি গ্যাস লাগে, যেমন ভাজাভুজি কিংবা দীর্ঘ সময় ধরে রান্না করা পদ, সেগুলো কিছু জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যেই এসব খাবার তৈরি করা হচ্ছে, যাতে গ্যাসের ব্যবহার কমানো যায়।

ডেলিভারি পরিষেবাতেও আশঙ্কা (LPG supply crisis India)

গ্যাস সরবরাহের এই সংকটের প্রভাব অনলাইন ফুড ডেলিভারি পরিষেবাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত বেশিরভাগ রেস্তোরাঁর কাছে মাত্র দুই থেকে তিন দিনের গ্যাস মজুত থাকে। সরবরাহে দীর্ঘ সময়ের ব্যাঘাত ঘটলে অনেক রান্নাঘর সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে অনুমান করা হচ্ছে, পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হলে ডেলিভারি সংস্থাগুলির ব্যবসাতেও তার প্রভাব পড়তে বাধ্য, কারণ কিচেন বন্ধ থাকলে অর্ডার পূরণ করা সম্ভব হবে না।

আরও পড়ুন (LPG supply crisis India)-

Mamata Banerjee LPG protest: গ্যাসের দাম নিয়ে ‘নির্বাচনী নাটক’? হাঁড়ি-কড়াই হাতে রাস্তায় মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলছে বিরোধীরা

LPG Cylinder Price Hike India 2026: যুদ্ধের আঁচ হেঁশেলে! দেশজুড়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকার আপাতত গৃহস্থালির গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বাড়ির ব্যবহার ছাড়াও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ জরুরি পরিষেবাগুলিতে আগে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে হোটেল ও রেস্তোরাঁগুলিকে তুলনামূলকভাবে সীমিত পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে। শিল্প সংগঠনগুলির দাবি, ইতিমধ্যেই কয়েকটি শহরে কিছু হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে (LPG supply crisis India)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury