Mamata Banerjee LPG protest
Mamata Banerjee LPG protest

Mamata Banerjee LPG protest: গ্যাসের দাম নিয়ে ‘নির্বাচনী নাটক’? হাঁড়ি-কড়াই হাতে রাস্তায় মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলছে বিরোধীরা

Bengal Liberty Desk:

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নতুন নতুন ইস্যু নিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সেই আবহেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস(Mamata Banerjee LPG protest)। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ডাকে কলকাতার রাজপথে হাঁড়ি, কড়াই, খুন্তি হাতে নেমে প্রতিবাদে সামিল হয় তৃণমূলের মহিলা সংগঠন।

তবে এই প্রতিবাদ ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, সারাবছর গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নীরব থাকার পর নির্বাচনের মুখে হঠাৎ করে আন্দোলনে নামা আসলে “রাজনৈতিক নাটক” ছাড়া আর কিছু নয়।

Mamata Banerjee LPG protest
Mamata Banerjee LPG protest

গ্যাসের দাম ইস্যুতে রাস্তায় তৃণমূল Mamata Banerjee LPG protest

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৯৩৯ টাকা। কেন্দ্রের বিরুদ্ধে গ্যাসের দাম বৃদ্ধির অভিযোগ তুললেও কর কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কারণ, এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর মোট ৫ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। এই করের মধ্যে ২.৫ শতাংশ কেন্দ্রীয় সরকার (CGST) এবং বাকি ২.৫ শতাংশ রাজ্য সরকার (SGST) পায়। অর্থাৎ প্রতি সিলিন্ডার থেকে রাজ্য সরকারের আয়ও হয় প্রায় ২২.৫০ টাকা। যদি গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ এতটাই বিপদে পড়ে থাকে, তাহলে রাজ্য সরকার নিজস্ব অংশের কর কমানোর উদ্যোগ নিচ্ছে না কেন?

Mamata Banerjee LPG protest
Mamata Banerjee LPG protest

হাঁড়ি-কড়াই হাতে প্রতিবাদে মুখ্যমন্ত্রী Mamata Banerjee LPG protest

রাজনৈতিক মহলের মতে, গ্যাসের দাম বৃদ্ধি নতুন বিষয় নয়। অতীতেও এই ইস্যুতে একাধিকবার আন্দোলনে নেমেছে তৃণমূল। ২০২১ সালে পেট্রোল-ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন হয়েছিল। ২০২২ সালে ছাত্র ও যুব সংগঠনের ডাকে কলকাতায় বড় মিছিলও হয়েছিল। এমনকি ২০২৫ সালের পয়লা বৈশাখের আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদেও কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু সেই সব আন্দোলনের পর দীর্ঘ সময় এই ইস্যুতে কার্যত নীরব ছিল রাজ্য সরকার। তাই ভোটের আগে হঠাৎ করে হাঁড়ি-কড়াই নিয়ে রাস্তায় নামাকে তারা “সহানুভূতি আদায়ের চেষ্টা” বলেই মনে করছে।

নির্বাচনের আগে মূল্যবৃদ্ধি ইস্যুকে সামনে এনে জনমত প্রভাবিত করার কৌশল নতুন নয়। তবে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের স্বার্থে বাস্তব পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে, আর কতটা কেবল রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য? গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে আন্দোলন অবশ্যই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury