Auto LPG Price Hike India 2026
Auto LPG Price Hike India 2026

Auto LPG Price Hike India 2026: জ্বালানির সঙ্কট এবার ভারতেও! অটোর গ্যাসের মূল্যবৃদ্ধিতে এবার কি বাড়বে ভাড়া?

Bengal Liberty Desk, ১১ মার্চ: বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট! আন্তর্জাতিক বাজারে জ্বালানি সঙ্কটের জেরে আজ, বুধবার থেকে একলাফে বেড়ে গেল অটোয় ব্যবহৃত এলপিজি (LPG) গ্যাসের দাম। লিটারে ৫ টাকা দাম বাড়ল অটোর এলপিজির। গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অটোর ভাড়া বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিত্যযাত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে (Auto LPG Price Hike India 2026)।

দ্রুত দাম বৃদ্ধির কী কারণ (Auto LPG Price Hike India 2026)?

Auto LPG Price Hike India 2026
Auto LPG Price Hike India 2026

গতকাল, মঙ্গলবার রাত পর্যন্ত যে অটোর গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৭ টাকা ৬৮ পয়সা, বুধবার সকালেই তা বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। পাম্প কর্তৃপক্ষের দাবি, হঠাৎ করেই নতুন নির্দেশিকা বা সার্কুলার আসায় দাম বাড়াতে হয়েছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দাম বাড়ার খবর শুনে আরও বিপাকে পড়েছেন।

ভাড়া বৃদ্ধির আশঙ্কা (Auto LPG Price Hike India 2026)!

জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি পরিবহণ ব্যবস্থার ওপর পড়ে। ওয়াকিবহাল মহলের মতে, গ্যাসের দাম যদি এইভাবে বাড়তে থাকে, তবে বিভিন্ন রুটে অটো ভাড়া ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

ভাড়া বৃদ্ধির সম্ভাবনা এবার এয়ার ইন্ডিয়াতেও (Auto LPG Price Hike India 2026)!

শহর থেকে জেলা, রান্নার গ্যাসে কমবেশি আকাল দেখা দিয়েছে প্রায় সব জায়গাতেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটে এবার বাড়ছে বিমানের ভাড়াও! এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ থেকে বাড়তে পারে বিমানের ফুয়েল সারচার্জও।

আরও পড়ুন-

Mamata Banerjee LPG protest: গ্যাসের দাম নিয়ে ‘নির্বাচনী নাটক’? হাঁড়ি-কড়াই হাতে রাস্তায় মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলছে বিরোধীরা

সরকারের হস্তক্ষেপ (Auto LPG Price Hike India 2026)-

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ১৯৫৫ সালের অত্যাবশ্যক পণ্য বিক্রি আইনের জরুরি ধারা প্রয়োগ করেছে। এর মাধ্যমে গ্যাসের মজুতদারি রোখার চেষ্টা করা হচ্ছে।

বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কেবল যাতায়াত নয়, বরং খাদ্যসামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মূল্যবৃদ্ধির ভ্রুকুটি দেখা দিচ্ছে। অটোর গ্যাসের এই মূল্যবৃদ্ধি সেই বৃহত্তর সঙ্কটেরই একটি অংশ মাত্র।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury