PM in Brigade
Bengal Liberty Desk, ১২ মার্চ: কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাল কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় সড়ক ও একাধিক অবকাঠামো প্রকল্পের সূচনা করতে আগামী শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বিধানসভা ভোটের আগে এই আমন্ত্রণ ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
কেন্দ্রের প্রকল্প উদ্বোধন, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ (Mamata invited to PM Modi Rally)

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ব্রিগেডে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গে চলা একাধিক জাতীয় সড়ক ও অবকাঠামো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Mamata invited to PM Modi Rally)।
এপ্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এ ধরনের আমন্ত্রণ স্বাভাবিক নিয়ম। তাঁর বক্তব্য, “যে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন হয়, সেখানে প্রধানমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি শোভনীয়। কিন্তু আমাদের রাজ্যে এই সংস্কৃতি খুব একটা দেখা যায় না।”
ভোটের আগে উত্তপ্ত রাজনীতি (Mamata invited to PM Modi Rally)
সামনে বিধানসভা নির্বাচন। তার আগে SIR ইস্যুকে সামনে রেখে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজনৈতিক উত্তাপের মাঝেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ মার্চ, শনিবার ব্রিগেডে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভায়’ বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে যান বিজেপি প্রতিনিধিদল। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে লালবাজারে বৈঠকও করেছেন বিজেপি নেতারা। পাশাপাশি এই সভার প্রচারের পরিসর আরও বিস্তৃত করতে আজ, বৃহস্পতিবার সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি বদল করেছেন। আরও বেশি মানুষের কাছে ব্রিগেডের সভার খবর পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন বিরোধী দলনেতা (Mamata invited to PM Modi Rally)।
আরও পড়ুন (Mamata invited to PM Modi Rally)-
2905 Crore Railway Expansion WB: বাংলার রেল পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ, সাঁতরাগাছি-খড়্গপুর চতুর্থ লাইনে শিলমোহর মোদি ক্যাবিনেটের, খুশি শুভেন্দু
Modi Attacks TMC : রাষ্ট্রপতি ইস্যুতে তৃণমূলকে তোপ মোদির, “সীমা লঙ্ঘন করেছে রাজ্য সরকার”

উল্লেখ্য, বিহারে এনডিএ-র জয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়েছেন, পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। চলতি বছরে ইতিমধ্যেই একাধিকবার রাজ্যে এসেছেন তিনি। জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করার পর এবার কলকাতার ব্রিগেডে বড় জমায়েতের প্রস্তুতি। তাই এই ব্রিগেড থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না, সেদিকেই নজর।
