Modi Attacks TMC
Bengal Liberty, ৭ মার্চ :
শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের আগুনে ঘি পড়ল প্রধানমন্ত্রীর এক্স পোস্টে (Modi Attacks TMC)। নিজের এক্স হ্যান্ডলে বাংলা ভাষায় নিজের বক্তব্য পোস্ট করে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির প্রতি অসম্মান এবং সাঁওতাল সংস্কৃতিকে অবজ্ঞা করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি (Modi Attacks TMC)। মোদির দাবি, রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ কেবল একটি প্রশাসনিক ত্রুটির বিষয় নয়, বরং এটি গণতন্ত্র এবং জনজাতি সমাজের মর্যাদার প্রশ্ন। এই ঘটনায় দেশের মানুষের মনে গভীর দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাষ্ট্রপতি বলেন, “জানি না, মমতাদির আমার উপর কেন রাগ!” এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও খানিকটা বাড়ল প্রধানমন্ত্রীর ট্যুইটে।

রাষ্ট্রপতির বেদনায় দেশ মর্মাহত, দাবি মোদির (Modi Attacks TMC)
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে বলেন, জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা দেশের রাষ্ট্রপতি যখন প্রকাশ্যে নিজের বেদনা ও উদ্বেগের কথা জানান, তখন তা গোটা দেশের মানুষের মনকে নাড়া দেয়। তাঁর কথায়, “এটি অত্যন্ত লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। গণতন্ত্র ও জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন এতে গভীরভাবে মর্মাহত।”
মোদির মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকে ঘিরে যে সম্মান ও মর্যাদা বজায় রাখা উচিত, সেখানে কোনও ধরনের গাফিলতি বা অবহেলা গ্রহণযোগ্য নয়। এই ঘটনার ফলে দেশের গণতান্ত্রিক মূল্যবোধও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘সীমা লঙ্ঘনের’ অভিযোগ (Modi Attacks TMC)
পশ্চিমবঙ্গের শাসক দল এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মোদি বলেন, রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য রাজ্য সরকারই দায়ী। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে।”
এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত।
জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা… https://t.co/XGzwMCMFrT
— Narendra Modi (@narendramodi) March 7, 2026
একই সঙ্গে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজ্য সরকার হালকাভাবে দেখছে বলেও কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সেই কারণেই তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক হবে এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেবে। সব শেষে তিনি লেখেন, “আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।” (Modi Attacks TMC)
