srinagar
Bengal Liberty: ভারতীয়দের একটা অংশ এখন নিজেদের ভারতবাসী বলে মনে করছেন না। কেন জানেন? গত ৫ সেপ্টেম্বর, ২০২৫-এ অজ্ঞাত কিছু প্রতিবাদকারী শ্রীনগরের হজরতবাল মাজার প্রাঙ্গণে অশোক চিহ্নখচিত একটি ফলক ভাঙচুর করে। সরকারি অর্থে সংস্কারের পর মাজারটি পুনরায় খোলার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটি ঘটে।

জাতীয় প্রতীক বনাম ধর্মীয় সংবেদনশীলতা (srinagar)
ইসলামে মূর্তি পুজো নিষিদ্ধ― এই যুক্তিতে এমন ঘৃণ্য ঘটনাকে কিছু গোষ্ঠী সমর্থন করেছে। তবে, সুস্থ্য-মস্তিষ্কের দেশবাসী ক্ষোভে ফুঁসছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনার প্রেক্ষিতে FIR দায়ের করেছে।
ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বিজেপি নেতৃত্ব। জাতীয় প্রতীক বনাম ধর্মীয় সংবেদনশীলতা, কোনটা আগে এবং পরে, তা-নিয়ে কাশ্মীরে বিতর্ক, চর্চা চরমে।
অশোক চিহ্ন আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। এ-ধরনের কর্মকাণ্ড আমাদের জাতীয় অনুভূতিকে আঘাত করেছে। এমন ইচ্ছাকৃত অপরাধ মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দাবি জানাচ্ছে Bengal Liberty।
