War turns ugly in addition of Kim Jong
Bengal Liberty, কলকাতা ১৪ মার্চ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ আরও দ্বিগুণ হয়েছে। সমানে চলছে গুলি ও ড্রোন হামলা, ব্যবহার করা হচ্ছে মারাত্মক ক্ষেপণাস্ত্র (Kim Jong)। কোনো পক্ষই হার মানতে রাজি নয়। মার্কিন রাষ্ট্রপতি ইরানের সর্বোচ্চ নবনির্বাচিত নেতা মোজতবা খামেনেইয়ের মাথার দামও ধার্য করেছেন। অন্যদিকে তেল অভিভেও চলছে ব্যাপক লড়াই। দুই পক্ষই সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে।
এই সবের মধ্যে কি যুক্ত হতে চলেছে চতুর্থ কোনো দেশ? উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন অনেক দিন ধরেই ইরানকে সমর্থন করছেন। পাশাপাশি নতুন আয়াতোল্লাহ মোজতবাকেও সর্বোচ্চ নেতা হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই নিজের অবস্থান স্পষ্ট করলেন কিম জং উন (Kim Jong)।

কিম জং উনের যুদ্ধ নিয়ে বার্তা (Kim Jong)
শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেন কিম। তারপরই এক আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। জাপান সাগরকে লক্ষ্য করে পরপর ১০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে কিমের সেনাবাহিনী। এই ঘটনার পরই সিঁদুরে মেঘ দেখছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি। তাঁদের আতঙ্কের কারণ খুবই স্পষ্ট। যদি উত্তর কোরিয়া এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। মিসাইল পরীক্ষা করার অর্থ কি যুদ্ধে সরাসরি জড়াতে চলেছেন কিম জং উন? পারমাণবিক অস্ত্রের অধিকারী কিম বহুবার পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিও দিয়েছেন।

ব্যর্থ ট্রাম্প (Kim Jong)
ট্রাম্পের কূটনৈতিক চাল খুব একটা কার্যকর হচ্ছে না, মিসাইল ছোড়ার ঘটনাই যেন তা স্পষ্ট করে দিল। জাপান সাগরে মিসাইল ছোড়ার পর একটি প্রেস বিবৃতি দেন প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার চিফ অফ স্টাফ।

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা, চিন্তায় জাপান ও দক্ষিণ কোরিয়া (Kim Jong)
চিফ অফ স্টাফের দাবি, ” দুপুর ১টা ২০ মিনিট নাগাদ উত্তর কোরিয়ার পিয়ংইয়ং-এর সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল, যা গিয়ে আছড়ে পড়ে জাপান সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে।” জাপানের সংবাদমাধ্যমের তরফেও সেখানকার প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি জাপানের নিকটবর্তী সমুদ্রে আছড়ে পড়েছে। এই নিয়ে প্রতিবেশী দেশের কান ঘেঁষে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম প্রশাসন”।
Ali Khamenei: খামেইনির মৃত্যুর প্রতিবাদ এবার ভারতেও | Bengal Liberty#ALIKHAMENEI #IsraelIranConflict #iranisraelconflict #khamenei_leader #IranLeader #BengalLiberty pic.twitter.com/Rp1qEadXqQ
— Bengal Liberty (@bengalliberty1) March 14, 2026
যত যুদ্ধ এগোচ্ছে, ততই নতুন নতুন সমীকরণ বিশ্বের সামনে আসছে। এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এই যুদ্ধ। উত্তর কোরিয়ার এই বার্তায় চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের তাবড় তাবড় দেশগুলির কপালে।

