Sean Cairncross
Sean Cairncross

শন কেয়ার্নক্রসকে পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

Bengal Liberty : এবার হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প। জানা গিয়েছে, শনের কাজকর্মে অসন্তুষ্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন তাকে সরিয়ে দিতে। বিশেষত, এনভিডিয়ার এআই চিপের মাধ্যমে চিনে তথ্য পাচারের অভিযোগ ও ইন্টারনেট বিকল হয়ে একের পর এক সমস্যা।এই শন ২০১৬ থেকে রিপাবলিকান দলের চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে ছিলেন। ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন তিনি সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। কয়েকদিন আগে মাইক্রোসফট বিকল হয়ে পড়ে।

তার পরেরদিনই এয়ার ট্রাফিক কন্ট্রোল বিপর্যস্ত হয়ে পড়ে। আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত বিমান বাধ্য হয়ে বাতিল করতে হয়। তার কয়েকদিন পরেই ব্যাহত হয় ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্টের মতো সংস্থার গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্কের কোনও কাজই হচ্ছে না। অনলাইন পেমেন্ট ব্যবস্থা অচল। ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলির বিভিন্ন শাখাতে গিয়েও ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহকদের। তারই জেরে মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।