Bengal Liberty : ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড থাইল্যান্ডে। সোমবার ভোরে জনপ্রিয় পর্যটনস্থল ফুকেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকান্ডে অন্তত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। একটি দোকানঘরে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতেও। ফুকেটে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। তবে মৃতদের মধ্যে কোনও পর্যটক নেই বলেই জানিয়েছে পুলিশ। এই নিয়ে মাত্র ৪ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে।
জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় ৩টে ১৫ মিনিট নাগাদ ফুকেটের পাটং এলাকায় ফাং মুয়াং সাই কোর রোডে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই ভবনের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। বাণিজ্যিক ওই ভবনের নিচ তলায় ছিল একটি মোটরবাইক ভাড়া ও বিক্রির দোকান। সেখানেই প্রথম আগুন লাগে। এরপর পাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। পুলিশের তরফে জানানো হয়েছে, নিচতলায় অগ্নিকাণ্ডের জেরে উপরে আটকে পড়েন বাসিন্দারা। ব্যাপক ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ১১ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা, ৩ জন পুরুষ। এদের মধ্যে ১০ জনই থাইল্যান্ডের বাসিন্দা এবং একজন মায়ানমারের। পাশাপাশি আহত ১৬ জনের মধ্যে ১৫ জনই থাইল্যান্ডের নাগরিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবর
প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় অন্তত পাঁচটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি বাইক। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে বেশির ভাগের। যে ১৬ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জনই তাইল্যান্ডের নাগরিক। এক জন বিদেশি। তিনি মায়ানমারের বাসিন্দা। উল্লেখ্য, চারমাস আগে ব্যাংককের উপকন্ঠে একটি বারে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। এরপরই থাইল্যান্ডের বার ও নাইটক্লাবগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ফুকেটের এই অগ্নিকাণ্ডে পর্যটকের নিরাপত্তা নিয়ে ফের একবার গুরুতর প্রশ্ন তুলল।


