Bengal Liberty : পশ্চিম লন্ডনের এক রেস্তোরাঁর মালিক জানিয়েছিলেন, হালাল খাবার বিক্রি করব না। তার প্রতিবাদে একদল মুসলিম প্রতিবাদে সামিল হলেন। তাদের বক্তব্য, হালাল খাবার বিক্রি না করলে ওই রেস্তোরাঁটি বন্ধ করে দিতে হবে। এই রেস্তোরাঁটি হ্যামারসমিথ এলাকায় অবস্থিত। রেস্তোরাঁটির নাম সিংস ডাইনিং। রেস্তোরাঁটির মালিকের নাম হরমন সিং কাপুর। তাঁর রেস্তোরাঁর দরজায় লেখা ছিল, ‘আমরা গর্বের সঙ্গে হালাল খাদ্য বিক্রি করি না’।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।দোকানের মালিকের অভিযোগ, হালাল মাংস বিক্রি করতে অস্বীকার করায় তাকে এবং পরিবারের সদস্যদের একাধিকবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের জন্য ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। বাধ্য হয়েই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন হরমন। অন্যদিকে, বিক্ষোভ শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় হরমনকে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা হাতে ‘আল্লাহু আকবার’, ‘ধিক্কার তোমাদের’ ও ‘প্যালেস্টাইন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, এই রেস্তোরাঁ মালিকের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা জন ক্লিস।


