চিনকে ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষায় চুক্তি সই ভারতের
চিনকে ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষায় চুক্তি সই ভারতের

চিনকে ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষায় চুক্তি সই ভারতের

Bengal Liberty : চিনের থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করল ভারত। এই চুক্তিতে বিশ্বের আরও কয়েকটি দেশ অন্তর্ভূক্ত হয়েছে। ফিন্যানশিয়াল টাইমসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই তথ্যই হাতে এসেছে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যে চুক্তি সই হয়েছে সেটি হল সানফ্রানসিসকো ডিপ্লারেশন অন সিকিউরিটি ফাউন্ডেশন অফ এনডিওরিং প্রসপারিটি।

ভারতের পাশাপাশি এই চুক্তিতে সই করেছে জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, ব্রিটেন, দক্ষিণ জোরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী। পরের সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইইউরোপিয়ান ইউনিয়নও এই চুক্তি সই করবে। এমন একটা সময়ে এই চুক্তি সই করার ঘটনা ঘটছে যখন এনভিডিয়ার চিপ চিনের হাতে বেআইনিভাবে পৌঁছে যাওয়ার খবর হাতে এসেছে। ইতিমধ্যে এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়ান চিপ পাচারের অভিযোগে পদত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ভারতের বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে চুক্তি সাক্ষর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।