Sunil Gavaskar bashed Kavya Maran
Sunil Gavaskar bashed Kavya Maran

Sunil Gavaskar bashed Kavya Maran: পাকিস্তানের খেলোয়ার আবরার আহমেদকে দলে নেওয়ার কারণে গাভাস্কারের তোপের মুখে কাব্যা মারান! 

Bengal Liberty, কলকাতা ১৬ মার্চ ২০২৬:

দ্য হান্ড্রেড ক্রিকেট প্রতিযোগিতার অকশনে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে(Sunil Gavaskar bashed Kavya Maran) দলে সামিল করেছেন সানরাইজার্স লিডস দলের মালকিন কাব্যা মারান। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা ক্রিকেট মহল। সব পক্ষের একটাই প্রশ্ন— কেন একজন পাকিস্তানি খেলোয়াড়কে ভারতীয় টাকা দিয়ে কেনা হবে? ২০২৫ সালের আইপিএল নিলামেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। শেষমেশ কেকেআর তাকে দল থেকে বাদ দেয়। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়লেন সানরাইজার্স মালকিন।

Sunil Gavaskar bashed Kavya Maran
Sunil Gavaskar bashed Kavya Maran

গাভাস্কারের বক্তব্য (Sunil Gavaskar bashed Kavya Maran):

“একজন ভারতীয় মালকিন ভারতীয় টাকা দিয়ে একজন পাকিস্তানি খেলোয়াড়কে নিজের দলে নিচ্ছেন— এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যে টাকা দিয়ে ওই পাকিস্তানের খেলোয়াড়কে নেওয়া হয়েছে, সেই টাকা ওদের দেশে যাবে। সেই টাকা দিয়েই তারা বন্দুক, বোমা বানাবে, তারপর নিরীহ ভারতীয়দের হত্যা করার ছক কসবে।

২০০৮ সালের ২৬/১১ জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সমস্ত খেলোয়াড়কে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়। আবরারকে দলে নেওয়ার পর থেকেই X-এ বয়কট (SRH) ট্রেন্ড চলছে।

Sunil Gavaskar bashed Kavya Maran
Sunil Gavaskar bashed Kavya Maran

কেন আবরার আহমেদের উপর ক্ষোভ (Sunil Gavaskar bashed Kavya Maran):

হয়তো অন্য কোনো পাকিস্তানি খেলোয়াড়কে দলে নিলে এতটা ক্ষোভ হতো না, যতটা আবরারকে কেন্দ্র করে হচ্ছে। বহুবার আবরার ভারতীয় সেনাদের নিয়ে তামাশা করেছেন। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়েও তিনি ট্রল করেছিলেন। ইনস্টাগ্রামে চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন— “টি ইস ফ্যান্টাস্টিক ”

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবরারকে প্রশ্ন করা হয়, তিনি বিশ্ব ক্রিকেটে কার সঙ্গে বক্সিং লড়তে চান। সেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘গব্বর’ শিখর ধাওয়ানের নাম নেন। একটি সোজা প্রশ্নেও ভারতের অ্যাঙ্গেল আনার কারণেও ক্রিকেট মহলের একাংশ আরও ক্ষুব্ধ।

এবার দেখার শেষমেশ কী হয়। সোশ্যাল মিডিয়ার চাপে কি আবরারকে দল থেকে বহিষ্কার করা হয়, নাকি দলেই রেখে খেলানো হয়— তার উত্তর মিলবে খুব শীঘ্রই।

আরও পড়ুন :

Indian cricketer marriage: শৈলশহর মুসৌরিতে চার হাত এক হল কুলদীপ-বংশিকার, চাঁদের হাটে আশীর্বাদ করলেন বাগেশ্বর বাবাও

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury