SSC নিয়ে ক্ষোভ সুমন বিশ্বাসের
Bengal Liberty: এসএসসি (SSC) শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে, তার অন্যতম মুখ সুমন বিশ্বাস। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন― পরীক্ষা যেভাবেই চলুক না কেন, যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ করতেই হবে। সেই দাবিতে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

সুমনের প্রতিবাদ (ssc)
যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার সরব হয়েছেন সুমন। অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ হলেও কেন যোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না, তা-নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা আসল যোগ্য, তাঁদের কেন নতুন করে পরীক্ষায় বসতে হবে? সুপ্রিম কোর্টের নির্দেশে আজ পরীক্ষা হচ্ছে, কিন্তু এই পরীক্ষারও ভবিষ্যৎ অনিশ্চিত।”
পরীক্ষার দিন ক্ষোভ পোষণ করে সুমনের বলছেন, “এসএসসি যে তালিকা দিয়েছে, সেটি লিস্ট ওয়ান। সেখানে অযোগ্য প্রার্থীরাও রয়েছে। তাই এই পরীক্ষাও আইনি জটিলতায় পড়বে। আমরা জানি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে, তাই ন্যূনতম প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিচ্ছি।’’
এসএসসি নিজেদের অনিয়ম আড়াল করতে তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে। অথচ বলছে, লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে, আরও লিস্ট আসবে।
”বিপ্লবী সুমন বিশ্বাস, বিপ্লবী মেহবুব মণ্ডল, বিপ্লবী চিন্ময় মণ্ডল, বিপ্লবী রাকেশ আলম, বিপ্লবী সঙ্গীতা সাহা -এরা সবাই আজ পরীক্ষা দিয়েছে। নাটক করছিলো এতদিন!বেশ ভালো পরিমান টাকা কামিয়ে নিয়ে এসব নাটক করছিলো। এদের চাকরি না হলেও কিছু যায় আসে না।” বলছেন, শিক্ষাকর্মী স্বপন মন্ডল।
