Election Commission surprise
Bengal Liberty,২০ মার্চ , কলকাতা:
২০২৬-এর বিধানসভা নির্বাচনে(Election Commission surprise) স্বচ্ছতা বজায় রাখতে এবং সমাজমাধ্যমে ভুয়ো খবরের দাপট রুখতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্রের হলফনামাতেই তাঁদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে হবে। কার কোন প্ল্যাটফর্মে ক’টি স্বীকৃত অ্যাকাউন্ট রয়েছে, তা কমিশনকে জানানো এবার বাধ্যতামূলক।

ভুয়ো প্রচার রুখতে কড়া পদক্ষেপ (Election Commission surprise):
নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ভোটের আগে ইন্টারনেটে ভুয়ো খবর ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার প্রবণতা বাড়ছে। এই সমস্যা মেটাতেই প্রার্থীদের ডিজিটাল প্রোফাইলের ওপর কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও তাঁদের প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনের জন্য আগেভাগেই অনুমোদন নিতে হবে।

বিজ্ঞাপনেও জারি নতুন বিধি (Election Commission surprise):
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজমাধ্যম বা ইন্টারনেটের যে কোনও মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার আগে ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ (MCMC)-র ছাড়পত্র নিতে হবে। অনুমোদন ছাড়া কোনও ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজ্ঞাপন দিলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে এবং কমিশন কঠোর ব্যবস্থা নেবে। এমনকি, কোনও খবরের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে কি না (Paid News), তার ওপরও কড়া নজর রাখবে এই কমিটি।

খরচের হিসেবেও স্বচ্ছতা (Election Commission surprise):
শুধু প্রচার নয়, প্রচারের পেছনে ঠিক কত টাকা খরচ করা হচ্ছে, তার খতিয়ানও এবার নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। ভোট শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে ইন্টারনেট ও সমাজমাধ্যমে প্রচারের যাবতীয় খরচের বিবরণ জমা দিতে হবে কমিশনকে। এই বিষয়ে ইতিমধ্য়েই পুলিশ ও নির্বাচন আধিকারিকদের সাথে বৈঠক সেরেছে কমিশন।
OT করতে এসে লিফ্ট- এ আটকে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে রুগীর@bengalliberty #bengalliberty #rgkar #rgkarhospital #rgkarmedicalcollege #rgkarlift pic.twitter.com/20QmgPcu68
— Bengal Liberty (@bengalliberty1) March 20, 2026
শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য (Election Commission surprise):
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। দীর্ঘ সময় পর রাজ্যে এত কম দফায় ভোট হচ্ছে। তাই দফা কমলেও ভোট যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অবাধ হয়, তা নিশ্চিত করতে মরিয়া কমিশন। ৪ মে ভোটের ফল প্রকাশ হবে। তার আগেই ডিজিটাল প্ল্যাটফর্মকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে চাইছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন :
Ram Navami Permission: রাম নবমীর মিছিলে কলকাতা হাই কোর্টের অনুমতি, সঙ্গে বেশ কিছু শর্ত!
