Mamata Banerjee Maynaguri
Bengal Liberty Desk, ২৫ মার্চ, ময়নাগুড়ি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর আজ, বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওয়া দেন তিনি।

বুধবার উত্তরবঙ্গ দিয়ে আসন্ন বিধানসভায় ভোটপ্রচার শুরু করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, দার্জিলিং ও জলপাইগুড়িতে তিনটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম-ফুলবাড়ি ও শেষে নকশালবাড়িতে সভা করবেন। বুধবার মমতার প্রথম জনসভা হয় ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। এ বার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই প্রথম জনসভা করলেন তৃণমূল নেত্রী।
মমতার জনসভা (Mamata Banerjee Maynaguri)-
এদিন সভার শুরুতেই মমতা বলেন, “অন্নপূর্ণা পুজোর শুভ দিনে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম।’’
কেন বিজেপিকে ভোট দেবেন না, বললেন মমতা
তৃণমূল নেত্রীর কথায়, বিজেপি হিংসুটে দল, অনেক মহিলার নাম কেটে দিয়েছে বাংলায়। লাইন দিতে গিয়ে অনেকে মারা গিয়েছেন। তাঁরা এখন বিজেপির কাছে জবাব চাইছে, সেই জবাব দিতেই হবে। এতদিন এই মাটিতে বাঁচার পর এখন বিদেশি নাগরিক বলা হচ্ছে। নাগরিত্বের প্রমাণ দিতে হচ্ছে।
‘গলায় দড়ি দিয়ে মরা উচিত! (Mamata Banerjee Maynaguri)’

নির্বাচন কমিশনের নথিতে বিজেপির প্রতীক নিয়ে এদিন ফের সরব হন মমতা। তাঁর কথায়, “এদের লজ্জা হওয়া উচিত। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির শীর্ষ নেতৃত্বদের। এরা সংবিধান, গণতন্ত্র কিছুই মানছে না। কাল বলবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।”
SIR থেকে বাদ রাজবংশীরা
মমতা বলেন, “এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআরে মৃত্যুর দায় কে নেবে?’’
আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে: মমতা (Mamata Banerjee Maynaguri)

তৃণমূল সুপ্রিমো বলেন, “পেট্রলের দাম বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে। এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার হাতে একটাই আছে, সেটা মানুষ। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি।”
চা-বাগানের জন্য তৃণমূলকে ভোট দিন: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা প্রতিশ্রুতি দিই না, করে দেখাই।” তৃণমূলকে কেন ভোট দেবেন, তার ব্যাখ্যাও করেন তিনি। তাঁর দাবি, “চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন।”
আলুচাষিদের আশ্বাস মমতার (Mamata Banerjee Maynaguri)
এদিন ময়নাগুড়ির সভা থেকে আলুচাষিদের আশ্বাস দিয়ে মমতা বলেন, “জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। ক্ষতি হচ্ছে আলু চাষের। আলু চাষিরা চিন্তা করবেন না। আলু চাষিদের শস্যবিমা করা আছে। সবাই ক্ষতিপূরণ পাবেন। এটা আগে থেকে করা আছে।”
মনোনয়ন জমা দেওয়ার সময় আইনজীবী নিয়ে যান: মমতা
SIR আবহে অসমে বহু মনোনয়ন বাতিল হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সব প্রার্থী যেন মনোনয়ন জমা দেওয়ার সময় আইনজীবী সঙ্গে রাখেন এবং সমস্ত নথি ভালভাবে যাচাই করে জমা দেন বলে বার্তা দলনেত্রীর।
পোস্টার লাগিয়ে বলতে হবে, বিজেপি করি না: মমতা
মমতা বলেন, “বিজেপির এক বড় নেতা বলে গিয়েছেন, আমার প্রার্থীকে বিজেপিকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। গাছ পেটানোর জন্য নয়, গাছ ছায়া দেয়। আর গাছটাও আমাদের, সবুজও, অরন্যও আমাদের। তাই বলি এসব করতে যেও না, নির্বাচনের পর পোস্টার লাগিয়ে বলতে হবে- আমি বিজেপি করি না।”
আরও পড়ুন-
CM resignation boards: নির্বাচনী বিধি মেনে নজিরবিহীন পদক্ষেপ! ২৩টি সরকারি পর্ষদ ও কমিটির শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর
Mamata attacks ECI: ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে’, নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির স্ট্যাম্প নিয়ে বিস্ফোরক মমতা
এক, দুই, তিন… ওদের বিদায় দিন: মমতা (Mamata Banerjee Maynaguri)
এদিন ময়নাগুড়ির সভা থেকে নাম না-করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘এ দিকে এক ভদ্রলোক আছেন, আর দিল্লিতে দুই ভদ্রলোক। এক, দুই, তিন— ওদের বিদায় দিন। দিন। না হলে দেশটা বেচে দেবে। বাংলা রাজ্যটাই এঁরা তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে, বাংলাকে বিহারের সঙ্গে নিয়ে যেতে চায়।’’
