Nandigram Election
Bengal Liberty, ২৫ মার্চ :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন সমীকরণ বেঁধে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Nandigram Election)। শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রাম থেকে সরাসরি দলীয় কর্মী-সমর্থকদের কড়া বার্তা দিলেন অভিষেক। সংগঠন মজবুত করা থেকে শুরু করে অভ্যন্তরীণ বিভাজন রুখে দেওয়ার ডাক, সব মিলিয়ে নন্দীগ্রামকে ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবেই তুলে ধরলেন তিনি। ‘৪ তারিখ নন্দীগ্রামেও ডিজে বাজবে’, খোলামেলা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Nandigram Election )।

সংগঠনে শৃঙ্খলার বার্তা (Nandigram Election)
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় দলীয় কর্মীদের সতর্ক করলেন অভিষেক। তাঁর বার্তা, ব্যক্তিগত অহং বা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যদি দলের ক্ষতি হয়, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি জানান, নন্দীগ্রামের প্রতিটি বুথে বাড়তি নজর রাখা হবে এবং যেখানে আগের নির্বাচনে ফল খারাপ হয়েছে, সেখানে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তীব্র আক্রমণ বিজেপিকে (Nandigram Election)
ভোটের প্রচারে অভিষেক সরাসরি আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের বর্তমান বিধায়ক উন্নয়নের বদলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন। রাস্তা, পরিকাঠামো বা মানুষের দৈনন্দিন সমস্যার উত্তর না দিয়ে শুধুই গেরুয়া পতাকা ও ধর্মীয় স্লোগানকে সামনে আনা হচ্ছে বলে দাবি তাঁর। অভিষেকের কথায়, “নন্দীগ্রামের বিধায়ক অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতি করেন না। শুধু গেরুয়া পতাকা আর জয় শ্রী রাম!আপনারা যারা প্রচারে বেরোচ্ছেন তারা মানুষের সাথে কথা বলুন। তাদের কি চাই? সেই তালিকা তৈরি করুন।”

পবিত্র করকে সামনে রেখে নন্দীগ্রামে নতুন সমীকরণ (Nandigram Election)
এবার নন্দীগ্রামে তৃণমূলের ভরসা পবিত্র কর। অভিষেক জানান, স্থানীয় প্রার্থী হিসেবেই তাঁকে বেছে নেওয়া হয়েছে, যিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যুক্ত। পাশাপাশি সেবাশ্রয়, দুয়ারে স্বাস্থ্যসহ একাধিক জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতিও দেন তিনি। অভিষেক বলেন, “এখান থেকে পবিত্র করকে জেতান। প্রত্যেক বছর সেবাশ্রয় হবে। প্রত্যেক পঞ্চায়েতে ক্যাম্প হবে। দুটি ব্লকে মডেল ক্যাম্প হবে। রাজ্য সরকার দুয়ারে স্বাস্থ্য করবে। আর পবিত্র কর সেবাশ্রয় করবে। দুটোই একসাথে হবে”।
Suvendu Adhikari: “ICDS ও আশা কর্মীদের বেতন বাড়বে”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #westbengalelection2026 #westbengalpolitics #westbengalnews #westbengal #nandigram #suvenduadhikari #bjpwestbengal #mamatabanarjee #tmcwestbengal pic.twitter.com/VI0EtLBqV4
— Bengal Liberty (@bengalliberty1) March 25, 2026
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষাপটে এবার নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক লড়াই যে তীব্র হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
