Bengal Liberty: বিধানসভার পর এবার শিক্ষমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরি-প্রার্থীদের। পুলিশ বাঁধা দিলেও থামে না বঞ্চিতরা। পুলিশ- প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের কালিন্দি মোড়ে জমায়েত করে আন্দোলনকারীরা। জারি রাখে তাঁদের প্রতিবাদ। এ প্রসঙ্গ দেখলে বলাই যেতে পারে, দুর্নীতি দেখলে মন্ত্রীদের উত্তমমধ্যম দেয় নেপালর ক্ষুব্ধ জনতা। এখানে প্রথমে বিধানসভায়, পরে মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বঞ্চিতরা। এই ঘটনাই স্পষ্ট করে দেয়, বঙ্গবাসীর চিন্তাভাবনার গতিপ্রকৃতি বদলাচ্ছে!

বঙ্গেও কি সরকার-বিরোধী আন্দোলন মাথাচারা দিচ্ছে?(job protest)
আজ দুপুরেই বিধানসভা চত্বরে প্রতিবাদ জানায় বঞ্চিত চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেঁধে যাওয়ার দৃশ্যও দেখা যায়। এরপরে সন্ধ্যা নামতেই তাঁরা পৌঁছে যায় শিক্ষামন্ত্রীর বাড়ি। মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার দাবি রাখেন তাঁরা। পুলিশের কাছে আগে থেকেই সেই খবর থাকায় আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা মরিয়া হয়ে ওঠে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করার জন্য যে, কবে তাঁদের নিয়োগ হবে? সেইকারণেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে অন্য রাস্তা ধরে মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যায় চাকরিপ্রার্থীরা। এরপর ফের পুলিশ তাঁদের সরিয়ে নিয়ে যায়। তাতেও তাঁদের দমানো যায় নি। কালিন্দী মোড়ে জমায়েত করে ফের বিক্ষোভ প্রদর্শন করতে শুরু চাকরিপ্রার্থীরা। কোনও বাঁধা যেন তাঁদের ঠেকাতে পারেনি।
চাকরি প্রার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী এক একবার
একটা কথা বলছেন,প্রথমে বলেছিলেন এক লক্ষ নিয়োগ হবে। পরবর্তীতে তাঁর মুখে ৫০ হাজার শূন্য পদের কথা শোনা যেত। এখন আবার বলছেন,২,২১৫টি প্রাইমারি স্কুলে শিক্ষক নেই। এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ”ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি, সেখানে ৫০-৫১ হাজার নিয়োগ হবে বলে খাইয়ে দেওয়া হচ্ছে। এটার কোনও মানে নেই। শিক্ষামন্ত্রীর মুখে উল্টে সুরু শুনে ক্ষোভের সঞ্চার হয় চাকরিপ্রার্থীদের মনে।


