Arijit Singh New Song
Bengal Liberty Desk, ২৮ মার্চ: কয়েক মাস আগেই নিজের একটি কনসার্টে অরিজিৎ সিংয়ের এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। তিনি ঘোষণা করেছিলেন, হয়তো খুব শীঘ্রই তিনি সঙ্গীত জগত থেকে বিরতি নিতে পারেন বা অবসর নিতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই মুষড়ে পড়েছিলেন তাঁর কোটি কোটি ভক্তরা। কিন্তু ইতিমধ্যেই ফ্যানদের জন্য এনেছেন খুশির খবর (Arijit Singh New Song)।
অবসরের পরেও নতুন গান (Arijit Singh New Song)!

চলতি বছরের ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে অরিজিৎ জানান, তিনি আর নতুন প্লেব্যাক গানের দায়িত্ব নাও নিতে পারেন। দীর্ঘ সঙ্গীতজীবনে শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন যে, তাঁর কিছু অসমাপ্ত ও অপ্রকাশিত গান রয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ পাবে। অর্থাৎ, অবসরের সিদ্ধান্তের পরেও তাঁর কণ্ঠে নতুন গান শোনার সুযোগ পাবেন শ্রোতারা।
নতুন প্লেব্যাক ‘তু হি ডিসদা’ (Arijit Singh New Song)
অবসরের জল্পনার মাঝেই নতুন প্লেব্যাক নিয়ে হাজির অরিজিৎ। সম্প্রতি মুক্তি পেয়েছে আসন্ন ছবি ভূত বাংলা-র গান ‘তু হি ডিসদা’। এই গানে অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিকিতা গান্ধী। গানটির ঝলক প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়।
ছবির নায়ক অক্ষয় কুমার নিজেও গানটি শেয়ার করে লেখেন, “তোমার সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল! ‘তু হি ডিসদা’-তে তোমার জাদুকরী কণ্ঠ যোগ করার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন-
Arijit Singh As Director: গানের জগৎ থেকে এবার পরিচালক,শান্তিনিকেতনে শুটিং শুরু অরিজিৎ সিংয়ের প্রথম সিনেমা!
‘ভূত বাংলা’—হরর আর কমেডির মিশেল (Arijit Singh New Song)
আসন্ন বলিউড ছবি ‘ভূত বাংলা’ একটি হরর-কমেডি ঘরানার সিনেমা। রহস্য, ভয় এবং হাস্যরস—সবকিছুর মিশেলে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বি।
সব মিলিয়ে, অবসরের গুঞ্জন থাকলেও এখনও ম্যাজিক ছড়াতে প্রস্তুত অরিজিৎ সিং।
