Suvendu Adhikari Nomination
Bengal Liberty Desk, ৩০ মার্চ: আজ, সোমবার হলদিয়ার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার আগে রেয়াপাড়ার শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারযাত্রা শুরু করেন বিজেপি প্রার্থী। পুজো দেওয়া পর তিনি জানান, বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দেবেন। গতকাল, রবিবারই বিজেপির মুরলীধর সেন লেনের রাজ্য সদর দফতর থেকে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্রের মনোনয়নের জন্যই দলীয় প্রতীক সংগ্রহ করেন শুভেন্দু, এই প্রতীক তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, মনোনয়ন জমা দেওয়ার দিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি দিলীপ ঘোষও। পুজো দিয়েই আত্মবিশ্বাসী সুরে এবং আক্রমণাত্মক ভাষায় একাধিক রাজনৈতিক বার্তা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Nomination)।
শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য (Suvendu Adhikari Nomination)

আজ নন্দীগ্রাম কেন্দ্রের মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর। হলদিয়াতে মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শুভেন্দু বলেন, “আমি কালীঘাটে যেদিন পুজো দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নামাজ পড়ছে। এবার সনাতনীরাই জিতবে।” পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, “নন্দীগ্রামে I-PAC কে ঢুকতে দেব না। কী করে এদের পরিষ্কার করতে হয়, আমি জানি।” বাবা মহাদেবের আশীর্বাদ নিয়েই মনোনয়ন জমা দেবেন বলে জানান তিনি।
আরও পড়ুন (Suvendu Adhikari Nomination)-
Suvendu Adhikari Nomination: শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দিলেন শমীক! সোমেই নন্দীগ্রাম আসনের মনোনয়ন, সঙ্গে থাকবেন দিলীপও
Suvendu Criticism Mamata: ‘অলচিকি লিপি’ নিয়ে চরম বিভ্রান্তি! আদিবাসী সমাজকে অপমানের অভিযোগে মমতাকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু
‘ধামাকেদার নমিনেশন হবে’, শুভেন্দুর পাশে দিলীপ (Suvendu Adhikari Nomination)

শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বস্তরের নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “ধামাকেদার মনোনয়ন হবে। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব থাকবে শুভেন্দুদার নমিনেশনে। আমাকেও থাকতে বলা হয়েছে।” এখানেই থেমে না থেকে রাজনৈতিক কটাক্ষও করেন তিনি। দিলীপের কথায়, “এরপর দিদিমণির টেম্পারেচার আরও বাড়বে, আরও ভুলভাল বকবেন উনি।” একইসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রার্থী হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি এবং শুভেচ্ছা জানান।
