Suvendu Criticism Mamata
Bengal Liberty Desk, ২৯ মার্চ, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল আদিবাসী সমাজ। অভিযোগ উঠেছে, প্রশাসনিক ক্ষমতার দাপট দেখিয়ে আদিবাসী প্রতিনিধিদের সামনেই ‘অলচিকি’ লিপি নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এক ব্যক্তি সাহসের সঙ্গে সেই ভুল সংশোধন করতে গেলে জনসমক্ষেই তাঁকে ধমক দিয়ে বসিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
লিপি না কি ভাষা? বিভ্রান্তি ও বিতর্ক (Suvendu Criticism Mamata)!
নিজের এক্স হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, গতকাল, শনিবার পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী সংঘের মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘অলচিকি লিপি’-কে ‘অলচিকি ভাষা’ বলে উল্লেখ করেন। অথচ ইতিহাস বলছে, ১৯২৫ সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষা লেখার জন্য ‘অলচিকি লিপি’ উদ্ভাবন করেছিলেন। এই সাধারণ তথ্যটুকু ভুল বলায় এবং সংশোধন করতে যাওয়া ব্যক্তিকে অপমান করায় আদিবাসী সংগঠনের নেতৃত্বরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের দাবি, এটি নিছক ভুল নয়, বরং আদিবাসী সংস্কৃতি ও ইতিহাসের প্রতি চরম অবজ্ঞা।
প্রশাসনিক ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে আদিবাসী সমাজের মানুষদের ডেকে এনে, তাদের সামনেই মাননীয়া আপনি অলচিকি লিপির অপমান করে গেলেন এটা সত্যিই ঘৃণ্য ও নিন্দনীয়। “অলচিকি লিপি”-কে “অলচিকি ভাষা” বলে নির্লজ্জভাবে ভুল তথ্য বলে গেলেন। অলচিকি হলো সাঁওতালি ভাষা লেখার জন্যে ব্যবহৃত… pic.twitter.com/WnFztza2ie
— Suvendu Adhikari (@SuvenduWB) March 29, 2026
বারবার ভুল ও অসহিষ্ণুতার অভিযোগ (Suvendu Criticism Mamata)!

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আক্রমণের সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, হিন্দু ধর্মের মন্ত্র ভুল বলা, মনীষীদের বাণী বিকৃত করা কিম্বা মতুয়া ধর্মের ঠাকুরের নাম ভুল উচ্চারণের পর এবার আদিবাসীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে। শুভেন্দুর দাবি, নিজের ভুল স্বীকার করার ন্যূনতম মানসিকতা নেই প্রশাসনের শীর্ষ মহলে বরং ভুল ধরিয়ে দিলে ‘দম্ভ’ ও ‘অহংকার’ প্রদর্শন করা হচ্ছে।
আরও পড়ুন-
Jangipur Flag Controversy: রাম নবমীর দিনে পতাকা অপমান নিয়ে বিতর্ক, জঙ্গীপুরে উত্তেজনা বাড়াল শুভেন্দুর মন্তব্য
Suvendu Adhikari Nandigram: নন্দীগ্রামে শুভেন্দুর রাম-বাণ, তৃণমূল শিবিরে হাহাকার আর বিজেপিতে যোগের হিড়িক!
ভোটের ময়দানে প্রভাবের আশঙ্কা (Suvendu Criticism Mamata)!
এক্স পোস্টে শুভেন্দু অধিকারীর আরও দাবি, এই ঘটনা সভ্য সমাজের জন্য কলঙ্কজনক। লোক দেখানো সম্মান প্রদর্শনের আড়ালে প্রকৃত সংস্কৃতিকে অপমান করার জবাব আদিবাসীরা এবার ব্যালট বক্সে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বার্তা, “যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে অপমান করার অধিকার কারও নেই।”
এই বিতর্ক কি আসন্ন নির্বাচনে আদিবাসী ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব ফেলবে? রাজনৈতিক মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।
