BJP Star Campaigner List 2026
Bengal Liberty Desk, ২৯ মার্চ: ভোটের আর এক মাসও বাকি নেই। শাসক বিরোধী সব দলের তরফে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনে গোটা বাংলার নজর এখন রাজ্যের দুই হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে। এই দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, রবিবার বিজপির রাজ্য সদর দফতর থেকে মনোনয়নের জন্য শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নন্দীগ্রাম এবং ভবানীপুর— দুই বিধানসভা কেন্দ্রের মনোনয়নের জন্যই রবিবার দলীয় প্রতীক সংগ্রহ করলেন বিজেপি প্রার্থী (Suvendu Adhikari Nomination)।
এদিন কলকাতার মুরলীধর সেন লেনে বিজপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গণতন্ত্র নিয়ে সরব শমীক (Suvendu Adhikari Nomination)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রতিবাদ করার অধিকারই হল গণতন্ত্রের মূল ভিত্তি। সরকারের ভুল নীতি ও কাজের সমালোচনা করা বিরোধীদের সাংবিধানিক অধিকার।” তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে লাগাতার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। উদাহরণ টেনে তিনি জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গত কয়েক বছরে জনসভা বা র্যালি করার জন্য ১০৪ বারেরও বেশি আদালতের অনুমতি নিতে হয়েছে। এছাড়া তাঁকে ১১ মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে রাখা হয়েছিল, যা রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের প্রকৃত অবস্থার প্রতিফলন।
শুভেন্দুর ওপর হামলা ও নন্দীগ্রাম প্রসঙ্গ (Suvendu Adhikari Nomination)-
২০২১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, ঠনন্দীগ্রামে জেতার পরেও শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছিল এবং তাঁকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন যে, তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী খুঁজে পেতেই হিমশিম খেয়েছে রীতিমতো।”
ভবানীপুর থেকে লড়াই ও দলীয় ঐতিহ্যের গুরুত্ব (Suvendu Adhikari Nomination)

শমীক ভট্টাচার্য জানান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াই করতে চেয়েছিলেন। সেই প্রেক্ষিতেই তিনি আজ দলীয় কার্যালয় থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রতীক সংগ্রহ করেন। মুরলীধর সেন লেনের কার্যালয় সম্পর্কে তিনি বলেন, “যদিও অধিকাংশ কাজ এখন সল্টলেক অফিস থেকে হয়, কিন্তু এই অফিসটিই দলের প্রাণ এবং আত্মা। হরিপদ ভারতী, তপন সিকদারের মতো বরেণ্য নেতারা এখান থেকেই কাজ করে গিয়েছেন।”
আগামীকালের কর্মসূচি ঘোষণা শমীকের (Suvendu Adhikari Nomination)
দলীয় প্রতীক গ্রহণের পর শুভেন্দু অধিকারী এদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ভবানীপুরের উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল দুপুর ১২টায় হলদিয়ায় তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোর এবং হলদিয়া ও মহিষাদলের বিজেপি প্রার্থীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-
Suvendu Criticism Mamata: ‘অলচিকি লিপি’ নিয়ে চরম বিভ্রান্তি! আদিবাসী সমাজকে অপমানের অভিযোগে মমতাকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু
Jangipur Flag Controversy: রাম নবমীর দিনে পতাকা অপমান নিয়ে বিতর্ক, জঙ্গীপুরে উত্তেজনা বাড়াল শুভেন্দুর মন্তব্য
রাজনৈতিক মহলের নজর এখন নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে। শুভেন্দু অধিকারীর এই ডাবল-লড়াই আসন্ন নির্বাচনে শাসক শিবিরের ওপর কতটা চাপ সৃষ্টি করে, সেটাই দেখার।
