Bibek agnihotri
Bengal liberty: গণতন্ত্রের কি হাল পশ্চিমবঙ্গে? সিনেমা দেখাতে নামাতে হল কেন্দ্রীয় বাহিনী? ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে বিতর্ক উস্কে দিলেন খোদ বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী পল্লবী জোশি।

এটাই শেষ বার না, বঙ্গবাসীকে প্রতিশ্রুতি বিবেক অগ্নিহোত্রীর (Bibek agnihotri)
বিবেক অগ্নিহোত্রী ও খোলা হাওয়া প্রেসেন্টস এর যৌথ উদ্যোগে বাংলায় মুক্তি পেল ‘দ্যা বেঙল ফাইলস’। দেশজুড়ে অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা দেখানো হলেও, শাসকের রোষের মুখে পড়ে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ বাংলার প্রেক্ষাগৃহতে চলতে পারে নি।শেষমেষ শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবারের জন্য এই সিনেমা দেখানো হল। তবে সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরা। এ বিষয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘আগামীদিনে গোটা বাংলায় দেখানো হবে এই সিনেমা।’ তিনি আরও বলেন, সামান্য একটি সিনেমা দেখানোর জন্য এত পরিমান সিকিউরিটির কেন প্রয়োজন পড়ল? ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে তিনি বঙ্গবাসীকে প্রতিশ্রুতি দিলেন, এটাই শেষ বার না। আগামীদিনেও এই সিনেমা দেখানো হবে।
