Bhatpara violance
Bengal liberty desk, ১৮ এপ্রিল :
বিধানসভা ভোট দোরগোড়ায়, আর ঠিক তার আগেই ভাটপাড়ার বাতাসে ফের বারুদের গন্ধ Bhatpara violance। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকা থেকে বিবেক চৌধুরি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ। আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

পুরোনো ছকেই দুষ্কৃতীরা: Bhatpara violance
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিবেক চৌধুরি আদতে সুজিত চৌধুরীর সঙ্গী। কিছুদিন আগেই সুজিতকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। আর এবার বিজেপি কর্মীর বাড়িতে গুলি কাণ্ডে ২২ বছর বয়সী বিবেক চৌধুরীকে গ্রেফতার করা হয়।
দুষ্কৃতীদের এই চেনা ছক এবং বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুধু বিবেক বা সুজিত নয়, অভিযোগ অনুযায়ী, ভোটের আগে ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্রের এমন বেআইনি কারবার এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য প্রায়ই লক্ষ্য করা যায়। বোমা-বন্দুক উদ্ধারও যেন এখন এক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

মানুষের মনে প্রশ্ন—শেষ হবে কি এই আতঙ্ক?
ভোট এলেই ভাটপাড়া কেন এমন আগ্নেয়াস্ত্রের গুদামে পরিণত হয়, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। পুলিশ মাঝেমধ্যে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্ক কিন্তু পুরোপুরি কাটছে না। ভাটপাড়া মানেই কি সারাজীবন শুধু গোলাগুলি, বোমাবাজি আর আতঙ্কের পরিবেশ হয়েই থাকবে? ভোট এলেই যেন ভাটপাড়া এক অশান্তির পরিবেশ। এই বেআইনি অস্ত্রের ঝনঝনানি কি কোনোদিনও বন্ধ হবে না? এই প্রশ্নগুলোই এখন তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার শান্তিপ্রিয় বাসিন্দাদের
