weather update
Bengal Liberty , কলকাতা:
তপ্ত রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। ভ্যাপসা গরমে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই কিছুটা আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ, রবিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হয়েছে। দেখে নিন কী বলছে হাওয়া অফিস। weather update
দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস weather update
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুরের পর বা বিকেলের দিকে দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় অর্থাৎ বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বা কালবৈশাখীর ঝাপটা দেখা দিতে পারে। এছাড়া মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার ভাগ্যে কি বৃষ্টি আছে?
তবে বৃষ্টির মুখ দেখবে না কলকাতাবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অস্বস্তিকর গরম বজায় থাকবে। আজ মহানগরে বড় মাপের বৃষ্টির বা কালবৈশাখীর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
উত্তরবঙ্গে বর্ষণ জারি
কোচবিহার ও জলপাইগুড়ির মতো সমতলের জেলাগুলোতে আজ সকাল থেকেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। পূর্বাভাস বলছে, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। শুধু আজ নয়, বৃষ্টির এই রেশ সোমবারও থাকতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে কালও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
