Khagendra Mahato join BJP
Bengal Liberty , কলকাতা:
প্রথম দফার ভোট শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ঠিক তার আগেই বড়সড় ধাক্কা খেল শাসকদল (Khagendra Mahato join BJP)। বুধবার রাত ৯টা ৩০মিনিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। নির্বাচনের মুখে জঙ্গলমহলের এই দাপুটে নেতার রাতারাতি দলবদল, রাজনৈতিক তরজা তুঙ্গে।

পেশাদারিত্ব থেকে বঞ্চনা ! Khagendra Mahato join BJP
খগেন্দ্রনাথ মাহাতো পেশায় চিকিৎসক। ২০২১ সালে নিজের সরকারি চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। জঙ্গলমহলের প্রান্তিক মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কিন্তু গত পাঁচ বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও , বিধানসভা নির্বাচনে টিকিট পাননি দল থেকে। এরপরই তৈরী হয় দূরত্ব। খগেন্দ্রনাথবাবুর অভিযোগ, টিকিট না পাওয়া তো বটেই, দল তাঁর সঙ্গে কোনও যোগাযোগ পর্যন্ত করেনি। মানুষের সেবা করার তাগিদেই তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন এবং আজ গেরুয়া শিবিরে নাম লেখান।

কী বললেন বিরোধী দলনেতা ?
খগেন্দ্রনাথ মাহাতোকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকারের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করার জন্য পরিবর্তন চায় মানুষ। জঙ্গলমহলের বাসিন্দারা এখন ভাতার বদলে কর্মসংস্থান এবং উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবা চাইছে। ওড়িশার মতো বাংলাতেও বিজেপি সরকার আসুক, এটাই লক্ষ্য।”
তৃণমূল প্রসঙ্গে খগেন্দ্রনাথ মাহাতোর বক্তব্য
“দলের তরফ থেকে আমার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি। জঙ্গলমহলের মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, তাই বিজেপিতে যোগ দিলাম।”
ভোটের ঠিক আগের মুহূর্তে একজন বিদায়ী বিধায়কের দলবদল রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। খগেন্দ্রনাথ মাহাতোর মতো একজন পরিচিত চিকিৎসকের বিজেপিতে যাওয়া তৃণমূলের জন্য বড় ক্ষতি হতে পারে।
