Raghav Chadha
Bengal Liberty, ২৪ এপ্রিল :
অরবিন্দ কেজরিওয়ালের সাজানো রাজনৈতিক সংসারে ফাটল। ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রাজ্যসভার আরও দুই সাংসদও দলত্যাগ করেছেন। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাঘব ঘোষণা করেন, তিনি ও ওই দুই হেভিওয়েট সাংসদ আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি দলের আরও দুই গুরুত্বপূর্ণ মুখ অশোক মিত্তাল এবং সন্দীপ পাঠকও বিজেপির পতাকা তলে নাম লেখাতে চলেছেন বলে জানান তিনি। দলে যুক্ত হতে না হতেই রাঘবের গলায় শোনা যায় ক্ষোভ (Raghav Chadha)। সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করলেন, ” আমরা রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, ভারতের সংবিধান মেনে আমরা বিজেপির সঙ্গে সংযুক্ত হচ্ছি।”

অভিমান ঝরল দলত্যাগী রাঘবের কন্ঠে (Raghav Chadha)
দল ছাড়ার সিদ্ধান্তে আবেগের পাশাপাশি স্পষ্ট হয়ে উঠল গভীর অভিমানের সুর। রাঘব চাড্ডা আক্ষেপ করে বলেন, “যে দলকে নিজের রক্ত-ঘাম দিয়ে গড়েছি, যৌবনের ১৫টা বছর যাকে দিয়েছি, সেই দল আজ নিজের নীতি ও আদর্শ থেকে সরে গেছে। আম আদমি পার্টি এখন আর দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কাজ করছে।” এখানেই শেষ নয়, তিনি আরও জানান, গত কয়েক বছর ধরেই তাঁর মনে হচ্ছিল তিনি ভুল দলে থাকা একজন সঠিক মানুষ। আর সেই কারণেই দল থেকে দূরত্ব তৈরি করে তিনি মানুষের আরও কাছাকাছি যেতে চান বলে দাবি করেন। রাঘবের কথায় এই সিদ্ধান্তে তিনি একা নন, তাঁর সঙ্গে দল ছেড়েছেন আরও কয়েকজন রাজ্যসভার সাংসদ, যার মধ্যে রয়েছেন স্বাতী মালিওয়াল এবং হরভজন সিং।

অন্দরের দ্বন্দ্বেই ভাঙন (Raghav Chadha)
রাজ্যসভায় উপনেতা পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র করে আম আদমি পার্টির অন্দরে যে বিরোধ দানা বেঁধেছিল, তা খুব দ্রুতই চরমে পৌঁছায়। সেই তিক্ততার জেরে পরিস্থিতি এতটা বিস্ফোরক হয়ে উঠবে, তা হয়তো কল্পনাও করেননি দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনের পর জাতীয় স্তরে নিজেদের অবস্থান ধরে রাখার লড়াইয়ে থাকা আপের জন্য এটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। । রাঘব, সন্দীপ ও অশোকের মতো নেতাদের প্রস্থান কেজরিওয়ালের বহুল প্রচারিত ‘দিল্লি মডেল’-এর ভাবমূর্তিতেও বড় আঘাত হানতে পারে বলেই মনে হয়।
Raghav Chadha: আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান রাঘব চাড্ডার@raghav_chadha @narendramodi @AmitShah @BJP4India @AamAadmiParty @ArvindKejriwal #raghavchadha #narendramodi #amitshah #bjp #aamaadmiparty #arvindkejriwal pic.twitter.com/Tn9A7biYoy
— Bengal Liberty (@bengalliberty1) April 24, 2026
