IPL 2026 RCB VS GT match report
Bengal Liberty, ২৪ এপ্রিল ২০২৬: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানসের ম্যাচের জন্য দর্শকমহল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। একদিকে ছিল বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া, জশ হ্যাজলউডরা, অন্যদিকে ভারতীয় অধিনায়ক শুভমান গিল, জস বাটলার, মোহাম্মদ সিরাজরা। দুই দলের ম্যাচকে ঘিরে ক্রমশ চড়ছিল উত্তেজনার পারদ। কিন্তু শেষ অবধি ম্যাচে তেমন কোনো উত্তেজনার মুহূর্ত তৈরি হয়নি। খুব সহজভাবেই আরসিবি পাঁচ উইকেটে জয় তুলে নিল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল রজত পাটিদারের আরসিবি।

সাই সুদর্শনের মার্কাটারি ব্যাটিং (IPL 2026 RCB VS GT match report)
গ্যালারি জুড়েই ছিল শুধুই আরসিবির সমর্থকেরা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রজত পাটিদার। গুজরাটের শুরুটা বেশ ভালোই হয়েছিল। গিল ও সুদর্শনের ১২৮ রানের ওপেনিং জুটিতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল আরসিবি। কিন্তু পরের ওভারেই স্পিনার সুইয়াশ শর্মা অধিনায়ক শুভমান গিলকে ৩২ রানে আউট করে দেন।
তারপরের ওভারগুলোতে পুরোপুরি সাই সুদর্শনের ব্যাট কথা বলেছে। ৫৪ বলে শতরান করে আবারও প্রমাণ করলেন, ভারতের আগামী দিনের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। শেষমেশ সাই সুদর্শনের শতরানের দৌলতে গুজরাট টাইটানস ২০৫/৩-এ পৌঁছায়। আরসিবির বোলিং খুব একটা নজরকাড়া না হলেও মোটামুটি ঠিকঠাকই ছিল।
Raghav Chadha: রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ এমপি একযোগে হাত ছাড়লেন কেজরিওয়ালের@raghav_chadha @AamAadmiParty @narendramodi @BJP4India @bengalliberty #raghavchadha #aamaadmiparty #narendramodi #bjp #bengalliberty pic.twitter.com/sRfjCjgXpm
— Bengal Liberty (@bengalliberty1) April 24, 2026
আরসিবির জয় (IPL 2026 RCB VS GT match report)
যেকোনো ছোট মাঠে ২০০ রানের টার্গেট খুব একটা সমস্যা তৈরি করে না। দ্বিতীয় ইনিংসেও ঠিক তাই হলো। টি২০ বিশ্বকাপের ট্রাজিক নায়ক জ্যাকব বেথেল ফিল সল্টের জায়গায় বিরাট কোহলির সঙ্গে ওপেনিং করছিলেন, কিন্তু আজ প্রাক্তন আরসিবির খেলোয়াড় মোহাম্মদ সিরাজের বলে তিনি আউট হয়ে যান।
তবে বিরাট কোহলি ও দেবদত্ত পাদিক্কালের ১১৫ রানের পার্টনারশিপ ম্যাচের মোড় পুরোপুরি বদলে দেয়। পাদিক্কালের ২৭ বলে ৫৫ এবং কোহলির ৪৪ বলে ৮১ রানের রাজকীয় ইনিংসে গুজরাটের বোলাররা পুরোপুরি অসহায় হয়ে পড়ে।
শেষের দিকে কিছু উইকেট পড়লেও সংকটমোচনের ভূমিকায় ক্রুনাল পান্ডেয়ার ১২ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের দৌলতে ম্যাচ পকেটে পুরতে সক্ষম হয় আরসিবি।

ম্যাচের সেরা কিং কোহলি ও ইতিহাসের হাতছানি (IPL 2026 RCB VS GT match report)
কিং কোহলির রাজকীয় ইনিংসের জন্য ম্যাচের সেরাও তিনি নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। অন্যদিকে ম্যাচে পরাজিত হয়ে সপ্তম স্থানে গুজরাট। এবারের আইপিএল ট্রফি কি আবারও জিততে পারবে আরসিবি? চেন্নাই ও মুম্বাইয়ের মতো পরপর দুবার আইপিএলের শিরোপা নিজেদের নামে করতে পারবে কি কিং কোহলির দল—সেটাই এখন দেখার।
