Paragliding
Bengal liberty, ২৫ এপ্রিল :
প্যারাগ্লাইডিং -এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ বাসনা থাকে প্রায় সকলেরই (Paragliding)। এবার সেই রোমাঞ্চকর উত্তেজনাই পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে প্যারাগ্লাইডিং এর সময় গাছে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখা গেছে এক তরুণীকে। যদিও ভিডিওটি কোথায় ক্যামেরা বন্দি হয়েছে সেই বিষয়ে পাওয়া যায়নি কোনও তথ্য (Paragliding)।

কি এই প্যারা গ্লাইডিং? (Paragliding)
প্যারাগ্লাইডিং হল প্যারাগ্লাইডার উড়ানোর একটি বিনোদনমূলক এবং প্রতিযোগিতামূলক দুঃসাহসিক খেলা। রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতেই মূলত এই খেলায় অংশ গ্রহণ করেন হাজার হাজার মানুষ।
ঘটনার বিবরণ (Paragliding)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় x হ্যান্ডল থেকে প্যারাগ্লাইডিং এর একটি ভয়াবহ দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে প্যারাগ্লাইডিং এর মতো রোমাঞ্চকর স্পোর্টস উপভোগ করছিলেন এক তরুণী। কিন্তু শেষ অবধি সুখকর হল না সেই অভিজ্ঞতা! মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্যারা গ্লাইডার। তার জেরেই গাছের ডালে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান ওই তরুণী ও তাঁর সঙ্গে থাকা গাইড। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটা পাড়ায়।

X হ্যান্ডলে ভিডিও পোস্ট করে কি বার্তা দিলেন নিখিল সাইনি? (Paragliding)
নিখিল সাইনি নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিও টি পোস্ট করে লেখা হয়েছে, “ভারতে প্যারা গ্লাইডিং এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গেলে এই বিষয়ে আগে থেকে সমস্ত খুঁটি নাটি বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরি। এই তরুণী ভাগ্য বান ছিলেন, সবাই হবেন না ।” তাই সব শেষে বলা যায়, রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে কেউ যাতে দুর্ঘটনার কবলে না পড়েন সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরী।
আরও পড়ুন :
