suvendu rally
Bengal Liberty Desk, Kolkata:
নির্বাচনী লড়াইয়ের পারদ চড়ল খাস কলকাতায় BJP roadshow। শুক্রবার ভবানীপুর ও বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭৭, ৭৮ এবং ৭৯ নং ওয়ার্ডে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হয়, যা দেখে রাজনৈতিক মহলের দাবি শহর কলকাতায় ‘গেরুয়া ঝড়’ শুরু হয়ে গিয়েছে।

ভবানীপুরের অলিতে-গলিতে ‘পরিবর্তন’-এর ডাক BJP roadshow
তৃণমূলের পরিচিত ভবানীপুর ও বন্দর এলাকায় এ দিন শুভেন্দু অধিকারীর পদযাত্রাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হুডখোলা গাড়িতে চড়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন শুভেন্দু। তাঁর উপস্থিতিতে সাধারণ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে যে মানুষ এবার উন্নয়নের লক্ষ্যে বিজেপি-কেই বেছে নিতে চাইছে। বিজেপি নেতৃত্বের দাবি, ভবানীপুর আর কারও ব্যক্তিগত দুর্গ নয়। সাধারণ মানুষের ভিড় প্রমাণ করছে তারা বর্তমান শাসকদলের ওপর তিতিবিরক্ত।

পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানে মুখরিত রাজপথ
শোভাযাত্রা চলাকালীন ৭৭, ৭৮ এবং ৭৯ নং ওয়ার্ডে দলীয় কর্মীদের গলায় শোনা যায় জনপ্রিয় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার স্লোগান। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন পুষ্পবৃষ্টি করে জননেতাকে স্বাগত জানান। বিজেপি শিবিরের দাবি, এই নির্বাচন কেবল আসন জেতার লড়াই নয়, বরং তোলাবাজি এবং দুর্নীতিমুক্ত কলকাতা গড়ার লড়াই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ কলকাতায় শুভেন্দুর এই সক্রিয়তা শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বন্দর এলাকাতেও বিজেপির এই জমায়েত নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: ‘ভোলে ব্যোম’ বলে ফিফথ গিয়ারে ED র তল্লাশি! নিশানায় তিন চাল ব্যবসায়ী
