Narendra Modi
Bengal Liberty :
আন্তর্জাতিক যোগ দিবসের সকালে এক নজিরবিহীন ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা (Yoga day)। শহরের রেড রোডে মহাসমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই অনুষ্ঠানেই এক সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রোটোকল ও কড়া নিরাপত্তার গণ্ডি পেরিয়ে তিনি শুধু প্রধান অতিথি হিসেবেই উপস্থিত থাকেননি, বরং সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যোগাভ্যাসেও অংশ নেন।

সাধারণের ভিড়ে প্রধানমন্ত্রী Yoga day
সকাল থেকেই রেড রোডের যোগাভ্যাস প্রাঙ্গণে উপচে পড়েছিল মানুষের ভিড়। আট থেকে আশি—সব বয়সের মানুষ শামিল হয়েছিলেন এই বিশেষ কর্মসূচিতে। অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত সকলকে চমকে দিয়ে সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যেই বসে পড়েন প্রধানমন্ত্রী। অন্যদের মতোই যোগম্যাটে বসে প্রাণায়াম ও বিভিন্ন যোগাসনের অনুশীলন করেন তিনি।

কখনও অভিভাবক, কখনও প্রশিক্ষকের ভূমিকায়
যোগাভ্যাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীকে দেখা যায় অংশগ্রহণকারীদের মধ্যে ঘুরে বেড়াতে। কেউ আসন বা মুদ্রা সঠিকভাবে করতে না পারলে তাদের সংশোধনের পরামর্শও দেন তিনি। ফলে অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষের কাছে প্রধানমন্ত্রীকে একাধারে অভিভাবক ও প্রশিক্ষকের ভূমিকায় দেখা যায়।
রেড রোডে এর আগে বহু ভিভিআইপি সমাবেশ ও সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, প্রধানমন্ত্রীর এমন জনসংযোগমূলক উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাভ্যাসে অংশগ্রহণের দৃশ্য ছিল ব্যতিক্রমী। আন্তর্জাতিক যোগ দিবসের এই সকাল তাই কলকাতার স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নিল।


