yoga day
Bengal Liberty:
কলকাতার রেড রোডে উদযাপিত হল যোগা দিবস (yoga day)। আজ, আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতায় যোগদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রেড রোডে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। রাজ্য থেকে হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী’

অগণিত মানুষ অংশগ্রহণ করেছে যোগা দিবসে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে।

এদিন সকাল ৭ টা ৫৫ মিনিট নাগাদ লোকভবনে হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯ টা নাগাদ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন। বন্দর থেকে ফিরে রেসকোর্স থেকে হেলিকপ্টারে বিমানবন্দর ফিরে যাবেন নরেন্দ্র মোদি। সকাল ১০ টা ৫৫ মিনিটে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


