Netherlands vs Sweden
Bengal Liberty, ২০ জুন ২০২৬ : গ্রুপ-এফের(Netherlands vs Sweden) হাইভোল্টেজ ম্যাচে সুইডেনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নক-আউট পর্বের পথে বড় পদক্ষেপ নিল নেদারল্যান্ডস। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
শুরু থেকেই নেদারল্যান্ডসের দাপট(Netherlands vs Sweden)
ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রোবি। শুরু থেকেই ডাচদের আক্রমণের সামনে চাপে পড়ে যায় সুইডেনের রক্ষণভাগ।


দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নেদারল্যান্ডসের আক্রমণ। পরপর দুটি গোল করে দলের ব্যবধান ৪-০ করেন কোডি গাকপো। ম্যাচের ৫৯তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করে সুইডেনকে সামান্য আশা দেখালেও, তা ব্যবধান কমানোতেই সীমাবদ্ধ থাকে। এই জয়ের ফলে গ্রুপ-এফে নিজেদের অবস্থান আরও মজবুত করল ডাচরা। অন্যদিকে, নক-আউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে হলে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই সুইডেনের সামনে।


