dilip ghosh
Bengal Liberty: সম্প্রতি এতো বৃষ্টি দেখেনি রাজ্য প্রশাসন, তাই এই ব্যর্থতা যুক্তি দিলীপের। সমাজমাধ্যমে একপ্রকার তেমনটাই বোঝানোর চেষ্টা করেছেন দিলীপ ঘোষ। যার জের ফের বিতর্কের মুখে তাঁর রাজনৈতিক অবস্থান। এ নিয়ে চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
টানা বৃষ্টিতে ডুবেছে শহর। অচল জনজীবন। একে ওকে দোষ দিয়ে গা বাঁচাতে ব্যস্ত প্রশাসন। যদিও ভোটের আগে নাগরিক-প্রেম দেখাতে ডুবন্ত রাজপথে নেমেছেন মেয়র। তবে জল সরানোর কোনও ব্যবস্থা করতে পারেননি তিনি। অন্যদিকে, দায় এড়িয়ে কেন্দ্র ও সিএসসিকে দোষ দিলেন মুখ্যমন্ত্রী।
এবার রাজ্য প্রশাসনের গাফিলতি আড়াল করতে কোমর বেঁধে পথে নামলেন দিলীপ ঘোষও। তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে চান তিনি? ইতিমধ্যেই এ প্রশ্নই ঝড় তুলেছে রাজনৈতিক মহলে।

বিতর্কের আরেক নাম দিলীপ (Dilip ghosh)
মঙ্গলবার দিলীপ ঘোষ আবহাওয়া দফতরের চারদশকের বৃষ্টিপাতের পরিমানের তালিকা পোস্ট করে ক্যাপশনে লেখেন, শেষবার এত বৃষ্টি কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালের সেপ্টেম্বরে। একইসঙ্গে তিনি আরও লেখেন, ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে। এরপর আবার ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বরে ২৬০ মিমি বৃষ্টি হয়েছিল। এতো বছর পর আবার ২৫১.৪ মিমি বৃষ্টি হল। দিলীপ ঘোষের এই পোস্ট দল ত্যাগ ইঙ্গিত করেছে কি? প্রশ্ন রয়েই গেল।
