Papiya Adhikari Statement
Bengal Liberty, Kolkata:
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারীকে (Papiya Adhikari Statement)। অভিনয় জগতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই অভিনেত্রী ১৯৮৫ সালে ‘সোনার সংসার’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘সোশনে কাণ্ডে লাক্কি’ ছবিতে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সেরা অভিনেত্রীর সম্মানও অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে জনমানসে পরিচিত মুখ করে তুলেছে। সম্প্রতি টালিগঞ্জের বিভিন্ন সমস্যা ও নিজের রাজনৈতিক ভাবনাগুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন তিনি।

কলকাতার নাগরিক সমস্যাগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? (Papiya Adhikari Statement)
টালিগঞ্জ বিধানসভা এলাকায় সব থেকে বেশি সমস্যা রাস্তাঘাট নিয়ে। বহু রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। অদ্ভুত বিষয় হলো, ভালো রাস্তা খুঁড়ে পুনরায় মেরামত করে জনঅর্থের অপচয় করা হচ্ছে, অথচ যেখানে সংস্কারের প্রকৃত প্রয়োজন, সেখানে কোনো উদ্যোগ নেই।

পুর পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে; আপনি জিতলে কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেবেন? (Papiya Adhikari Statement)
আমার প্রধান লক্ষ্য হবে বন্ধ স্কুলগুলো পুনরায় চালু করা এবং শিক্ষার মানোন্নয়ন। এছাড়া টালিগঞ্জের প্রাণ চলচ্চিত্র শিল্পের দুরাবস্থা ও স্বজনপোষণের স্থায়ী সমাধান করা। আদি গঙ্গার সার্বিক সংস্কার, জলাজমি ভরাট করে বেআইনি প্রমোটিং ও সিন্ডিকেটরাজ বন্ধ করা আমার অন্যতম অঙ্গীকার। সেই সঙ্গে গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনায় পাকা বাড়ি ও একটি ‘ভয়মুক্ত টালিগঞ্জ’ গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ।

চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের সদস্য হিসেবে টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মত কী?
টলিউডে বর্তমানে এক অস্থির পরিবেশ চলছে। যারা কাজ করছেন, বিশেষ করে নিচুতলার কর্মী ও ড্রাইভারদের বিনা কারণে বরখাস্ত করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। মানুষ আমাকে জয়ী করলে আমি এই অবিচারের অবসান ঘটাব।
প্রচারের কৌশল ও জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? (Papiya Adhikari Statement)
দলীয় পতাকা, ফেস্টুন, দেওয়াল লিখন ও র্যালির মাধ্যমে জোরকদমে প্রচার চলছে। আমি বরাবরই মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও কাজের মাধ্যমেই তাঁদের পাশে থাকতে চাই। এলাকার মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে; তাঁরা আমাকে কাজের সুযোগ দেবেন বলেই আমি বিশ্বাস করি।
Suvendu VS Mamata: দুই পক্ষের বচসা সামাল দিতে হয়রান পুলিশ!@SuvenduWB @BJP4Bengal @bengalliberty @MamataOfficial @AITCofficial @ECISVEEP @KolkataPolice #WestBengalLegislativeAssemblyelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #bhabanipur #kolkatapolice pic.twitter.com/xmtd0jOojx
— Bengal Liberty (@bengalliberty1) April 25, 2026
ছোট ব্যবসার প্রসার ও কর্মসংস্থান নিয়ে আপনার পরিকল্পনা কী? (Papiya Adhikari Statement)
রাজ্যে শিল্প নেই, ফলে ছোট ব্যবসাগুলো আজ বন্ধের মুখে। স্থানীয় মানুষের হাতে কাজ নেই। বিজেপি ক্ষমতায় এলে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা হবে যাতে পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যেই কাজ পায়। যুবসমাজের জন্য নির্দিষ্ট কর্মসংস্থানের রোডম্যাপ নিয়ে আমরা কাজ করব।
সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে আপনি কী মনে করেন? (Papiya Adhikari Statement)
সংখ্যালঘুদের একাংশ এখন বিজেপির উন্নয়নমুখী রাজনীতির দিকে ঝুঁকছে। ব্রিগেডের সভাতেও আমরা তার প্রতিফলন দেখেছি। মানুষ বিভেদ নয়, উন্নয়ন চায় এবং সেই নিরিখেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি।
