Arjun Singh
Bengal Liberty, ২৭ এপ্রিল :
প্রধানমন্ত্রীর সভার ঠিক আগে উত্তর ২৪ পরগনার জগদ্দল-ভাটপাড়া এলাকা হঠাৎই পরিণত হল সংঘর্ষের কেন্দ্রে (Arjun Singh)। তাতেই নতুন করে তোলপাড় শুরু রাজ্য রাজনীতিতে। রবিবার গভীর রাতের বোমা-গুলি আর উত্তেজনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, এই অশান্তি কেবল দলীয় সংঘর্ষ নয়, বরং তাঁর পুত্র বিজেপি প্রার্থী পবন সিং ও রাজেশ কুমারকে টার্গেট করে পরিকল্পিত হামলার অংশ (Arjun Singh)।

অর্জুন সিংয়ের বক্তব্য (Arjun Singh)
সোমবার সকালে সাংবাদিক বৈঠকে ঘটনার তীব্রতা আরও বাড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, জগদ্দলের এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। অর্জুনের কথায়, পবন সিং সরাসরি এই ঘটনায় জড়িত না থাকলেও তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় জওয়ান গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও পুলিশ যথাযথ ভূমিকা নেয়নি বলেও অভিযোগ তাঁর। বরং, সাধারণ মানুষকে রক্ষা করার বদলে পুলিশ ঘটনাস্থল ছেড়ে সরে যায় বলে দাবি করেন তিনি। ঘটনার গুরুত্ব তুলে ধরে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

রবিবারের ঘটনায় গ্রেপ্তার একাধিক (Arjun Singh)
রবিবার গভীর রাতের অশান্তির পর দ্রুত অ্যাকশনে নেমেছে পুলিশ। রাতভর ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এবং অভিযুক্তদের খোঁজে ধারাবাহিক অভিযান শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত অন্তত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার গোপাল রাউথ। এছাড়াও কৌশিক দাস, সিকান্দার প্রসাদ এবং শ্যামদেব শাউ নামে আরও তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
